‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ স্কয়ার গ্রুপের মোবাইল হেলথকেয়ার চালু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকীতে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ একটি নতুন মোবাইল হেলথকেয়ার চালু করতে চলেছে প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্যামসন এইচ. চৌধুরীর ১০০তম জন্মদিনে দেশজুড়ে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে ঢাকার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথেড্রালে এই উদ্যোগের উদ্বোধন ঘোষণা করবেন তার ছেলে-মেয়েরা, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ‘স্যামসন সেন্টার’-এ এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

এতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে দেশের ৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে দূরবর্তী ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। সেবা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে— সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যামসন এইচ. চৌধুরী আজীবন দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তার এই স্বপ্নের ধারাবাহিকতায় এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’—যা বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতীক।

এই হেলথকেয়ার উদ্যোগ নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কারও জন্য বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেকের মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা
মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলবর্তী মানুষদের দোরগোড়ার কাছাকাছি মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

তিনি আরও জানান, ‘স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ পরিচালিত হবে, যাতে দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত হয়। এই
উদ্যোগ সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক।’

/এমকেএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম