মেট্রোরেল ও এনেক্স কমিউনিকেশনসের মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ২০:৩৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ২০:৩৮

মেট্রোরেল ও বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে মেট্রোরেলের এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বিষয়ক একটি চুক্তি সই হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে এ চুক্তি সই হয়।

ডিএমটিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চুক্তিতে সই করেন ডিএমটিসিএল-এর সচিব খন্দকার এহতেশামুল কবির এবং এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক শরিফ সাব্বীর।

এসময় উপস্থিত ছিলেন এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমানসহ প্রতিনিধি দল এবং ডিএমটিসিএল-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল ওহাবসহ অন্যান্যরা।

এনেক্স কমিউনিকেশনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেল যে ঢাকার গতিময়তা বদলে দিয়েছে—এ কথা এখন আর নতুন নয়। বাড়তে থাকা যাত্রীসংখ্যা, বাড়তে থাকা ট্রেন চলাচল এবং বিস্তৃত হতে থাকা রুট—সব মিলিয়ে মেট্রোরেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিং ক্রমেই হয়ে উঠছে অত্যন্ত প্রাসঙ্গিক ও কার্যকর একটি মাধ্যম।

চুক্তির ফলে মেট্রোরেলের ভেতরে ব্র্যান্ডগুলোর জন্য নতুন ধরনের বিজ্ঞাপনী সম্ভাবনা উন্মোচিত হচ্ছে। প্রতিদিন শহরের নানা বয়স, পেশা ও শ্রেণির মানুষ চলতি পথে মেট্রো রেলের অভ্যন্তরের প্রতিটি বিজ্ঞাপন দেখবে। ফলে ব্র্যান্ডগুলো এখন আরো স্বাভাবিক, আরো প্রাসঙ্গিকভাবে যাত্রীদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে।

এতে আরও বলা হয়, এনেক্স কমিউনিকেশনস লিমিটেড দীর্ঘদিন ধরে সৃজনশীল ও কৌশলভিত্তিক যোগাযোগ সমাধানের মাধ্যমে ব্র্যান্ডগুলোর বিকাশে অবদান রাখছে।

এই সহযোগিতার মাধ্যমে মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শনের অভিজ্ঞতা আরো সুগঠিত, দর্শনীয় ও সংগঠিত হয়ে উঠবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদী। একইভাবে ডিএমটিসিএলও মনে করে—মেট্রো রেলের প্রতিটি যাত্রাই শুধু গন্তব্যে পৌঁছানোর অভিজ্ঞতা নয়, বরং এটি শহরের নাগরিক যোগাযোগ ও ব্র্যান্ড–মানব সংযোগের এক নতুন মাত্রা তুলে ধরবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

/এম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের