স্পিড রিলস্ চ্যালেঞ্জ: জিততে পারেন স্মার্ট ওয়াচ-স্পিড ক্যান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩

তরুণদের সৃষ্টিশীল দক্ষতাকে অনুপ্রাণিত করতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড ‘স্পিড’ তার ভোক্তাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে নিয়ে এলো ‘স্পিড রিলস্ চ্যালেঞ্জ-২’ ক্যাম্পেইন। ‘স্পিড’ এর জনপ্রিয় দুই ভ্যারিয়েন্ট স্পিড গ্রীন অ্যাপেল এবং স্পিড জিঞ্জার ক্যানের সৌজন্যে এই ক্যাম্পেইনটির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্যাম্পেইনটিতে অংশগ্রহণের নিয়মাবলি

স্পিড জিঞ্জার অথবা স্পিড গ্রীন অ্যাপেল ক্যান নিয়ে রিলস্ বানাতে হবে। অংশগ্রহণকারীকে নিজের ফেসবুক অথবা ইন্সটাগ্রাম প্রোফাইলে পাবলিক করে রিলস্ শেয়ার করতে হবে। রিলস্ আপলোডের সময় অবশ্যই #SpeedReelsChallenge2 #SpeedGreenApple #SpeedGinger-এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্পিড বাংলাদেশের ফেসবুক পেজে ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট পোস্টের কমেন্ট বক্সে অংশগ্রহণকারীকে নিজের প্রোফাইলে আপলোড করা রিলসে্র লিংক শেয়ার করতে হবে। একজন অংশগ্রহণকারী একাধিক রিলস্ আপলোড করতে পারবেন। 

ক্যাম্পেইনটি ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ১১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ সময়ের মধ্যে রিলস্ আপলোড করতে হবে। একজন অংশগ্রহণকারী একবারই বিজয়ী নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। রিলসের ক্রিয়েটিভিটি, সর্বাধিক পজেটিভ কমেন্ট ও রিয়েকশনের ভিত্তিতে বিচারকেরা চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করবেন। 

প্রথম ৫০ জন বিজয়ী প্রত্যেকে পাবেন স্পিডের পক্ষ থেকে আকর্ষণীয় একটি স্মার্টওয়াচ, আর অবশিষ্ট ১০০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন ১ কেস করে স্পিড জিঞ্জার অথবা স্পিড গ্রীন অ্যাপেল ক্যান। 

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘স্পিড’ সবসময়ই তার ভোক্তাদের নতুন অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর। আর তরুণ গ্রাহকদের সৃষ্টিশীল কাজের স্বীকৃতি দিতে এবার স্পিড নিয়ে এসেছে ‘স্পিড রিলস চ্যালেঞ্জ- ২ ক্যাম্পেইন’। 

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের