ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ জন্য ইউসিবি ও স্কলাসটিকার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ইউসিবি পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন ইউসিবির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দ হাসনাইন মামুন এবং স্কলাসটিকার ম্যানেজিং ডিরেক্টর মাদিহা মুরশেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ; ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক। স্কলাসটিকার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের পরিচালক আমের আহমেদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই অংশীদারত্বকে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের