মাইক্লো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হাবিব ওয়াহিদ

প্রেস রিলিজ
২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫০

বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘মাইক্লো’ নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এই উপলক্ষে গত ২৫ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিব ওয়াহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশ লিমিটেডের পরিচালক এএইচএম আরিফুল কবির, হেড অব মার্কেটিং ইয়াসির সাবাবসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাবিব ওয়াহিদ বলেন, “মাইক্লো যখন আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রস্তাব দেয়, তখনই আমার মনে হয়েছে এটি আমার ব্যক্তিত্ব ও স্টাইলের সঙ্গে দারুণভাবে মানানসই। মাইক্লো ক্যাজুয়াল ও আরামদায়ক পোশাকে গুরুত্ব দেয়, যা আমি নিজেও দৈনন্দিন জীবনে পছন্দ করি। আমি আশা করি, আমার ভক্তরাও এই অংশীদারিত্ব উপভোগ করবেন।”

মাইক্লো বাংলাদেশের পরিচালক এএইচএম আরিফুল কবির বলেন, “আমাদের প্রতিষ্ঠান সবসময় গুণগত মান, আরাম ও আধুনিক ফ্যাশনের ওপর গুরুত্ব দিয়ে এসেছে। হাবিব ওয়াহিদের সৃজনশীলতা, ব্যক্তিত্ব ও তরুণদের সঙ্গে তার সংযোগ আমাদের ব্র্যান্ড দর্শনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।”

তিনি আরও বলেন, “মাইক্লো চলতি বছর থেকেই নতুন নতুন ডিজাইন ও ফাংশনাল পণ্য বাজারে আনতে যাচ্ছে। গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

মাইক্লো বাংলাদেশের হেড অব মার্কেটিং ইয়াসির সাবাব বলেন, “হাবিব ওয়াহিদ স্বকীয়তা ও সহজ স্টাইলের প্রতীক, যা মাইক্লোর মূল ব্র্যান্ড মূল্যবোধকে তুলে ধরে। এই অংশীদারিত্ব মাইক্লোর জন্য একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করবে।”

/এবিএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের