ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট: সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ মার্চ ২০২৬, ০৩:০৭আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৩:০৭

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বোট ক্লাবে আয়োজিত হয়েছে ‘সেহরি নাইট ২০২৬’। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের বিপুলসংখ্যক সদস্য, আমন্ত্রিত অতিথি এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। 

রাত ১২টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলে সেহরির শেষ সময় পর্যন্ত। পুরো সময়জুড়ে ক্লাব প্রাঙ্গণে ছিল এক আনন্দঘন পরিবেশ। সদস্যরা একে অপরের সঙ্গে পারস্পরিক আলাপচারিতা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে রমজানের আধ্যাত্মিক আবহ উপভোগ করেন। এই আয়োজনটি কেবল সেহরি খাওয়ার উপলক্ষ ছিল না, বরং এটি ছিল সদস্যদের পারস্পরিক সম্পর্ক ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার একটি মাধ্যম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাব ও বনানী ক্লাবের সভাপতি বিশিষ্ট শিল্পপতি রুবেল আজিজ। তার উপস্থিতি আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ ও প্রাণবন্ত করে তোলে। এছাড়া বনানী ক্লাবের মেম্বার অ্যাডমিন মাকিন-উর-রশিদ (রসি) এবং ঢাকা বোট ক্লাবের মেম্বার এডমিন ও মেম্বার ফাইন্যান্সসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বোট ক্লাব বরাবরই সদস্যদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও পারিবারিক মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করে। এবারের সেহরি নাইটের আয়োজন ক্লাবটির সেই ঐতিহ্যবাহী বন্ধনকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ারই ধারাবাহিকতার অংশ। 

/এসটি/ 
সম্পর্কিত
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত