৩৮ বছরে পদার্পণ করলো শেল্‌টেক্‌

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১৭:২৮ আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৭:৩০

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেড বৃহস্পতিবার ( ১২ মার্চ) ৩৮ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ঢাকার পশ্চিম পান্থপথে শেল্‌টেক্‌ টাওয়ারের ডা. তৌফিক এম. সিরাজ লাউঞ্জে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ দীর্ঘ এ পথচলায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শেল্‌টেকের কর্মকর্তাদের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সদস্যরাও উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৯৮৮ সালে প্রয়াত ডা. তৌফিক এম. সিরাজ এবং ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন আহমেদের হাত ধরে শেল্‌টেকের যাত্রা শুরু হয়। চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদের দূরদর্শিতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য রিয়েল এস্টেট ডেভেলপার থেকে বহুমুখী কনগ্লোমারেটে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে শেল্‌টেক্‌ ঢাকা শহরের নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৪ হাজার ৬৫০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট গ্রাহকদের কাছে সময়মতো হস্তান্তর করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি চট্টগ্রামেও তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে।

মানসম্মত নির্মাণ, সময়মতো প্রকল্প হস্তান্তর এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি অঙ্গীকারের মাধ্যমে শেল্‌টেক্‌ ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বিশ্বাসযোগ্য রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে পরিচিতি পেয়েছে।

দীর্ঘ এ পথচলায় আবাসন খাতের পাশাপাশি সিরামিকস, কনসালট্যান্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রপার্টি ম্যানেজমেন্ট, কার্গো পরিবহন, কৃষি শিল্প, এসপিসি পোল, বুটিক হোটেল এবং ব্রোকারেজ হাউসসহ নানা খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে শেল্‌টেক্‌। শেল্‌টেক্‌ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে, যা তাদের অবদানের স্বীকৃতি বহন করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

/এমএএল/
সম্পর্কিত
বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে জনস্রোত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
‘নারীর স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা অধিকার’
‘নারীর স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা অধিকার’
‘তদবিরবাজ’ ঠেকাতে কঠোর হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা
‘তদবিরবাজ’ ঠেকাতে কঠোর হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সাংবাদিকদের ওপর হামলা-হয়রানিতে সম্পাদক পরিষদের নিন্দা
সাংবাদিকদের ওপর হামলা-হয়রানিতে সম্পাদক পরিষদের নিন্দা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান