‘ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশ-এ’- স্লোগানে ঈদ উৎসবের আমেজ

প্রেস রিলিজ
১৬ মার্চ ২০২৬, ১৬:১০আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৬:১০

ঈদের লম্বা ছুটি শুরু হওয়ার আগে অফিসের শেষ কর্মদিবসটি এখন ভিন্ন এক আমেজ নিয়ে আসে। কাজের ব্যস্ততার মাঝেই কনিষ্ঠ সহকর্মীদের অন্যতম লক্ষ্য হয়ে ওঠে দল বেধে অগ্রজদের কাছ থেকে সালামি আদায় করা। আর এ সালামি আদান-প্রদানকে কেন্দ্র করে তৈরি হয় মজার সব স্মৃতি। এক সময় নতুন কড়কড়ে নোটে সালামি দেয়ার চল থাকলেও, কালের বিবর্তনে সালামি আদান-প্রদানেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। গত কয়েক বছর ধরেই ঈদ ঘনিয়ে আসলে কানে বাজছে ‘ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশ-এ।’

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাহিদুল ইসলাম বলেন, “যাদের সঙ্গে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কাজ করি, তাদের সঙ্গে এ সালামি বিনিময় ঈদের আগ দিয়ে এক বাড়তি আনন্দ যোগ করে। একটা সময় ছিল যখন নতুন নোটের জন্য ব্যাংকে ছুটতাম, আর এখন আগেভাগেই বিকাশ অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ করে রাখি। ডিজিটাল সালামিতে যেমন অফিসের জুনিয়র বিশেষ করে জেনজি সহকর্মীরা খুশি হন। তেমনি এলাকার ছোট ভাইবোন, পাড়া-প্রতিবেশী, দূরে থাকা ভাগ্নে-ভাগ্নি, ভাতিজা-ভাতিজিদের সালামি পাঠানো অনেক সহজ হয়ে গিয়েছে বিকাশের কল্যাণে।”

চলতি বছরই ১৪ বছরে পড়েছে কায়নাত আরিতা। মা-কে বলে সে কয়েক মাস আগে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছে। কায়নাত বলেন, “গত বছর সবাই বড় আপুর মোবাইলে আমার সালামি পাঠিয়ে দিয়েছিলো। তবে এবার আমার নিজেরই বিকাশ অ্যাকাউন্ট আছে। তাই নিজের অ্যাকাউন্টেই এবার সালামি পাবো।”

এমনি করে লাখো গ্রাহক এখন সালামি দিতে বিকাশ ব্যবহার করছেন। ২০২৫ সালে ঈদুল ফিতরে প্রায় ১০ লাখ মানুষ বিকাশ অ্যাপ থেকে ঈদ কার্ড সহ সালামি পাঠিয়েছেন। এ গ্রাহকদের ৪০ শতাংশই নারী। আবার, গ্রাহকদের ৩০ শতাংশই সালামি পাঠিয়েছেন চাঁদ রাতে। প্রায় ৪৮ শতাংশ পাঠিয়েছেন ঈদের দিন, আর বাকিরা পরের দু’দিনে।

এদিকে, ৭০ শতাংশের বেশি সালামি যাচ্ছে এক জেলা থেকে আরেক জেলায়। এছাড়া জেনজি থেকে বেবি বুমার সব বয়সের গ্রাহকরাই বিকাশ থেকে সালামি পাঠাচ্ছেন।

বিকাশে সালামি পাঠানোর খুঁটিনাটি

যেভাবে বিকাশে সালামি পাঠাবেন: ঈদ সালামি পাঠাতে বিকাশ অ্যাপের সেন্ড মানি অপশনে যেতে হবে। তারপর নিচে থাকা ঈদ মোবারক লেখা ঈদ কার্ড সিলেক্ট করতে হবে। সেখানে নিজের মতো করে ম্যাসেজ এবং সিগনেচার যোগ করে দেওয়া যাবে। অথবা, আগে থেকেই যুক্ত থাকা ম্যাসেজও পাঠানো যাবে। কার্ড যুক্ত হয়ে গেলে সালামির অংক বসিয়ে এবং সবশেষে বিকাশ পিন দিয়ে সালামি পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গ্রুপ সেন্ড মানি: যারা একসঙ্গে অনেককে সালামি পাঠাবেন, তারা খুব সহজে বিকাশ অ্যাপে গ্রুপ সেন্ড মানি ফিচার ব্যবহার করতে পারেন। এ জন্য শুরুতেই বিকাশ অ্যাপের সেন্ড মানি আইকনে ক্লিক করে গ্রুপ সেন্ড মানি অপশন ট্যাপ করে সর্বোচ্চ সাতটি নম্বর অ্যাড করে সালামি পাঠানোর গ্রুপ তৈরি করে নেওয়া যাচ্ছে। তারপর মোট সেন্ড মানির পরিমাণ দিয়ে চাইলে প্রতি নাম্বারে সমানভাগে অথবা একেক নাম্বারে একেক পরিমান সালামি পাঠাতে পারবেন। একজন গ্রাহক একাধিক গ্রুপ তৈরি করে সালামি পাঠাতে পারবেন।

সালামির সঙ্গে বর্ণিল ঈদ কার্ড: সালামি পাঠানোর সময় বিকাশ অ্যাপে থাকা বর্ণিল ঈদ কার্ড সিলেক্ট করে তার ওপর নিজের আবেগ-অনুভূতি, স্নেহ-ভালোবাসা জানিয়ে মেসেজ যুক্ত করতে পারবেন যেকোনো গ্রাহক। বাংলা ও ইংরেজি- দুই ভাষাতেই মেসেজ লেখার সুযোগ রয়েছে।

সালামি চেয়ে রিকোয়েস্ট মানি: সালামি শিকারিদের জন্য এক মোক্ষম অস্ত্র বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানি ফিচার। অ্যাপ থেকে ‘রিকোয়েস্ট মানি’ আইকনে ট্যাপ করে সর্বোচ্চ ১০টি বিকাশ নাম্বারে পৃথকভাবে বা গ্রুপ তৈরি করে প্রিয়জনের কাছে সালামির রিকোয়েস্ট পৌঁছে দেওয়া যাবে।

রেমিটেন্স সেবার মাধ্যমে বিদেশ থেকে সালামি: যারা কাজের প্রয়োজনে প্রিয়জনকে দূরে রেখে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন তারাও এখন বিকাশের রেমিটেন্স সেবার মাধ্যমে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে সালামি পাঠাতে পারেন।

সেন্ড মানি বান্ডেল: যারা অনেককে সালামি পাঠাবেন তারা সেন্ড মানির খরচ কমাতে বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ সেকশন থেকে পছন্দের ‘সেন্ড মানি বান্ডেল’ কিনে নিতে পারেন। বর্তমানে গ্রাহকরা ৩০ দিন মেয়াদে ৫, ১০, ২৫, ৫০, ও ১০০টি সেন্ড মানি বান্ডেল কিনতে পারবেন।

/এবিএম/
সম্পর্কিত
বিকাশেই খোলা যাবে আইডিএলসির এফডিআর
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করলো বিকাশ
‘নতুন কায়দায়’ পথে থামানো হলো চলন্ত বাস, যেভাবে লুট ৫৭ লাখ টাকা
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক