আকিজ বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় সাইক্লিং চ্যালেঞ্জ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১৩:০৯আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৩:০৯

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘‘এমসিসি মাস এমটিবি রেস চ্যালেঞ্জ ২০২৬’’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী সাইক্লিং প্রতিযোগিতা। এতে অংশ নেন প্রায় ২০০ জন সাইকেলপ্রেমী।

ঢাকার প্রাণকেন্দ্র ৩০০ ফিট সড়ক থেকে পূর্বাচল রুট পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস ও উদ্দীপনার সঙ্গে অংশ নেন। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল যুব সমাজকে একত্রিত করা এবং তাদের মধ্যে শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরা।

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে আকিজ বাইসাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের সাইক্লিং কমিউনিটির উন্নয়ন এবং তরুণদের সাইকেল চালনায় উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তারা দেশীয় মানসম্পন্ন সাইকেল উৎপাদন ও রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের ধৈর্য, দক্ষতা এবং সাইক্লিং প্রতিভা প্রদর্শন করেন। আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনধারার দিকে আগ্রহী করে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

আকিজ বাইসাইকেল কর্তৃপক্ষ জানায়, সাইক্লিং কেবল একটি খেলাধুলা নয়; এটি একটি সুস্থ, সচেতন ও শক্তিশালী সমাজ গঠনের কার্যকর মাধ্যম। ভবিষ্যতেও তারা এ ধরনের আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সক্রিয় ও স্বাবলম্বী জীবনধারার প্রতি উৎসাহিত করে যাবে।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী