সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে আইইউবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ১১:১৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৩

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আগামী ৯ ও ১০ এপ্রিল ঢাকার নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘দ্য নেশন অ্যান্ড ইটস ইমাজিনেশন্স: কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ’।

আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের আয়োজনে এ সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও পেশাজীবীরা অংশ নেবেন। সংস্কৃতি ও সৃজনশীল শিল্প কীভাবে একটি দেশের পরিচয়, ভাবনা ও অর্থনীতিকে প্রভাবিত করে, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে থাকবে কী-নোট বক্তব্য, প্যানেল আলোচনা এবং ১২টি সমান্তরাল সেশন। এসব সেশনে মিডিয়া, উপস্থাপন, গল্প বলার ধরণ, দর্শকের দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল শিল্পের পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে নানা দিক তুলে ধরা হবে। পাশাপাশি শিক্ষক ও গবেষকরা তাদের অ্যাকাডেমিক গবেষণাপত্র উপস্থাপন করবেন।

সম্মেলনের প্রথম দিনে কী-নোট বক্তব্য দেবেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেডের কলেজ অব ক্রিয়েটিভ আর্টস, ডিজাইন অ্যান্ড হিউম্যানিটিজের উপ-উপাচার্য অধ্যাপক ক্রেইগ ব্যাটি। দ্বিতীয় দিনে কী-নোট বক্তব্য দেবেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড।

আয়োজকদের আশা, এ সম্মেলন গবেষণা, সৃজনশীল চর্চা ও নীতিনির্ধারণে নতুন চিন্তার ক্ষেত্র তৈরি করবে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের