ইউনিকো হাসপাতালে সিনিয়র সিটিজেন কেয়ার প্রোগ্রাম চালু

প্রেস রিলিজ
০৯ এপ্রিল ২০২৬, ২৩:২২আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২৩:২২

বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও ছাড় সুবিধা নিশ্চিত করতে ‘সিনিয়র সিটিজেন কেয়ার প্রোগ্রাম’ চালু করেছে ইউনিকো হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ এ স্বাস্থ্যসেবা উদ্বোধন উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ. নাঈম।

বিশেষ অতিথি ছিলেন ইউনিকো হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম ঢালি এবং সিইও আর্দ্রা কুরিয়েন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বয়োজ্যেষ্ঠদের জীবনমান উন্নয়নে কাজ করা স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সমাজসেবী, ইউনিকো হাসপাতালে চিকিৎসা নেয়া সিনিয়র সিটিজেন, গণমাধ্যম প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, পাশাপাশি হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, চিকিৎসক ও কর্মীরা।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে সিনিয়র সিটিজেনদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউনিকো হাসপাতালের অঙ্গীকার তুলে ধরেন। অনুষ্ঠানে অন্য অতিথিরাও বয়োজ্যেষ্ঠদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউনিকো হাসপাতালের এ উদ্যোগের আওতায় সিনিয়র সিটিজেনরা ওপিডি ও আইপিডি সেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাবেন। এর মধ্যে রয়েছে ডাক্তারের পরামর্শ, ল্যাবরেটরি সেবা, রেডিওলজি ইমেজিং, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ডায়ালাইসিস সেবা। পাশাপাশি যেসব বয়োজ্যেষ্ঠ নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে আসতে পারেন না, তাদের জন্য Unico@Home সেবার সুবিধাও থাকবে, যার মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেয়া সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় এই উদ্যোগের মাধ্যমে সিনিয়র সিটিজেনদের জন্য সহজলভ্য ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এবং তাদের সম্মান, যত্ন ও সহমর্মিতার সঙ্গে উন্নত চিকিৎসা দেয়াই ইউনিকো হাসপাতালের মূল লক্ষ্য।

/এবিএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী