উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১১:০৯আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৯

উৎসবমুখর পরিবেশ আর নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন বাংলা বর্ষবরণ উৎসব ‘পহেলা বৈশাখ ১৪৩৩’। দিনব্যাপী এ আয়োজনে ছিল বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ক্লাব ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টস’ (ইসিপিএ)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আঙিনায় দেশের বরেণ্য সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের শিল্পীরা সমবেত সংগীত ও নাটক পরিবেশন করেন। উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর পরিবেশনা। 

বিকেলের আয়োজনে ইসিপিএ-এর শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশন করেন। সবশেষে খ্যাতিমান ব্যান্ড মেঘদলের অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।

এসব অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সারাদিন চলেছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। মেলার বিভিন্ন স্টলে ছিল দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক, গয়না এবং প্রসাধনী সামগ্রী। 

উৎসবের আয়োজনে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য, অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ, এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহি চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

/এমএএল/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
মেসি কি অবসরে যাচ্ছেন নাকি আরও খেলবেন?
মেসি কি অবসরে যাচ্ছেন নাকি আরও খেলবেন?
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না