১৮ লাখ বর্গফুটের আইকনিক অফিস করছে ওয়ালটন, ৩ পরামর্শকের সঙ্গে চুক্তি

প্রেস রিলিজ
০৬ মে ২০২৬, ১৯:৫৫আপডেট : ০৬ মে ২০২৬, ১৯:৫৫

রাজধানীতে ‘আইকনিক করপোরেট অফিস’ ভবন নির্মাণে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। রোববার (৩ মে) ওয়ালটনের করপোরেট কার্যালয়ে পৃথকভাবে এ চুক্তি সই হয়। প্রতিষ্ঠানটি বলছে, প্রায় ১৮ লাখ বর্গফুট আয়তনের একটি আধুনিক, টেকসই ও গ্রিন আইকনিক অফিস ভবনটি হবে দেশের সর্ববৃহৎ করপোরেট অফিস।

চুক্তি অনুযায়ী, ভবনটির আর্কিটেকচারাল, কনস্ট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং–সংক্রান্ত পরামর্শ দেবে ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোড অব কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিং।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল আলমের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ‘একটি ভালো অফিস শুধু নান্দনিকতা নয়; বরং এমন একটি কর্মপরিবেশ, যেখানে কর্মীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারে। এই প্রকল্পের মাধ্যমে একটি আধুনিক, স্মার্ট ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে।’

তিনি বলেন, ‘এটি শুধু একটি অফিস ভবন নির্মাণের প্রকল্প নয়; বরং দেশের শিল্প সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতিফলন।’ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৪ দশমিক ৩ বিঘা জমির ওপর নির্মিতব্য ওয়ালটন আইকনিক টাওয়ারের মোট আয়তন হবে প্রায় ১৮ লাখ বর্গফুট। প্রথম ধাপে ৭ বিঘা জমির ওপর প্রায় ৯ লাখ বর্গফুটের ১৩ তলা একটি অফিস ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে থাকবে তিনটি বেসমেন্ট।

/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত