ঢাকায় ‘ক্যারিয়ার ডে’: চাকরিদাতা কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি আলাপ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ মে ২০২৬, ১৯:৩২আপডেট : ২০ মে ২০২৬, ২০:২৫

রাজধানীতে ৬০টিরও বেশি চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে’। বুধবার (২০ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাসে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইরিলেশনস (সিজিপিঅ্যান্ডএআর) কার্যালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দিনব্যাপী আয়োজনে আইইউবির শিক্ষার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ক্যারিয়ার বিষয়ে সরাসরি কথা বলার পাশাপাশি, চাকরি ও ইন্টার্নশিপের জন্য সিভি জমা দেয় এবং প্রশিক্ষণ সেশন ও ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নেয়।

উদ্বোধনী পর্বটি অনুষ্ঠিত হয় আইইউবির মাল্টিপারপাস হলে। এতে বক্তব্য রাখেন, আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, সিজিপিঅ্যান্ডএআর’র পরিচালক মো. মঞ্জুরুল হক খান, উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি দাস এবং সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান নিশাত আনোয়ার।

ব্যাংক ও আর্থিক খাতের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সিটি ব্যাংক পিএলসি, বিকাশ, প্রাইম ব্যাংক, আইডিএলসি, নগদ, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং উপায়। এফএমসিজি খাত থেকে অংশ নেয় কাজী ফার্মস, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেড, এসিআই, এম এম ইস্পাহানী লিমিটেড, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড এবং ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেড। ওষুধ শিল্প থেকে অংশগ্রহণ করে রেনাটা, একমি, পপুলার ও নাফকো।

অন্যান্য বিভিন্ন খাত থেকে আসা প্রতিষ্ঠানের মাঝে ছিল, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক, আজিকবশির গ্রুপ, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আমরা কোম্পানিজ, বিক্রয় ডট কম, গ্রামীণ হেলথকেয়ার লিমিটেড (সুখী), কর্ণফুলী গ্রুপ, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল, এবিসি লিমিটেড, রহিমআফরোজ, কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এবং কনকর্ড গ্রুপ অব কোম্পানিজ।

এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ছিল সিটি ব্যাংক এবং নগদ; বেভারেজ পার্টনার ছিল ফ্রেশ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল নিউজটোয়েন্টিফোর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও বণিক বার্তা। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইইউবির ম্যানজেমেন্ট ইনফরমেশন সিস্টেমসের শিক্ষার্থী আল-জাওয়াদ ইসলাম সাদমান।

/আরকে/ইউএস/
সম্পর্কিত
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
কর অঞ্চল-১৬, ঢাকায় ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু ১৯ সেপ্টেম্বর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর বক্তব্যের বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
তীব্র গরমে সুস্থ থাকতে কী করবেন, কী করবেন না
তীব্র গরমে সুস্থ থাকতে কী করবেন, কী করবেন না
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান