যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো দুলালের পরিবার পেলো সহায়তা

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০৯ জুন ২০২৬, ০৭:৩৭আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:৩৭

৪৬ জন যাত্রীর জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাসের হেলপার দুলাল মিয়া। তার সেই সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে সিয়েট বাংলাদেশ ও ইয়ামাহা রাইডারস ক্লাব।

শনিবার (৬ জুন) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাড়িতে গিয়ে দুলালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সিয়েট বাংলাদেশ ও ইয়ামাহা রাইডারস ক্লাবের প্রতিনিধিরা। এ সময় তার স্ত্রী মোছা. মসলিমা খাতুন ও পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে রাতে ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার মুখে পড়লে যাত্রীদের জীবন রক্ষায় এগিয়ে আসেন হেলপার দুলাল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলন্ত বাস থামাতে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে চাকার নিচে কাঠের গুঁড়ি ও ভারী বস্তু দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি থেমে গেলেও চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার এই আত্মত্যাগে প্রাণে বেঁচে যান বাসে থাকা ৪৬ জন যাত্রী।

স্থানীয়রা জানান, দুলালের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। পরিবহন খাতে কাজ করেই পরিবারের জীবিকা নির্বাহ হতো। তার মৃত্যুর পর পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

দুলালের স্ত্রী মসলিমা খাতুন বলেন, স্বামীর আয়েই সংসার চলত। আমার চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা লাগে। এখন সংসার কীভাবে চলবে, চিকিৎসার খরচ কীভাবে মেটাব, সেটাই ভাবছি।

দুলালের পরিবারের সদস্যরা জানান, এই সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

/এম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ