শিক্ষাব্যবস্থায় সহযোগিতা জোরদারে ডিআইইউ-ড্যাফোডিল গ্রুপ প্রতিনিধি দলের চীন সফর

প্রেস রিলিজ
২৫ জুন ২০২৬, ১৫:৫১আপডেট : ২৫ জুন ২০২৬, ১৫:৫১

শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থায় সহযোগিতা জোরদার করতে চীনের কেপেই এডুকেশন গ্রুপ সফর করছে ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত চলমান এই সফরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ড্যাফোডিল গ্রুপ।

প্রতিনিধি দলটি চীনের আধুনিক শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ মডেল এবং শিল্পখাত-সংযুক্ত শিক্ষার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও শিল্পখাতের সমন্বয়ের মাধ্যমে কীভাবে দক্ষ মানবসম্পদ তৈরি এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়া হচ্ছে, সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছে তারা।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট ক্যাম্পাস ব্যবস্থাপনা এবং শিল্পমুখী শিক্ষা ব্যবস্থার বিভিন্ন মডেল ও কার্যক্রম পরিদর্শন করছে। এসব ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা ও সফল উদ্যোগগুলো থেকে শিক্ষা গ্রহণের পাশাপাশি সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রও চিহ্নিত করা হচ্ছে।

ড্যাফোডিল গ্রুপ জানিয়েছে, সফরে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান পর্যালোচনা করে প্রতিষ্ঠানটির শিক্ষা, প্রযুক্তি ও উন্নয়নমূলক কার্যক্রমে তা প্রয়োগের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনের বাস্তব প্রয়োগ নিশ্চিতকরণ এবং নতুন শিক্ষা ও পরিচালন মডেল চালুর ক্ষেত্রে এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া যৌথ গবেষণা, পেশাগত প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রযুক্তি স্থানান্তর এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের ক্ষেত্রেও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউর মতে, উচ্চশিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সফর থেকে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতে উদ্ভাবন, বাস্তবমুখী শিক্ষা এবং শিল্পখাতের সঙ্গে আরও কার্যকর সংযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেমিফাইনালেই হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ!
সেমিফাইনালেই হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ!
বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের
বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের
বিমানবন্দরের বাইরে আধুনিক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে আধুনিক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বাংলা কিউআরে যুক্ত হলো ‘নগদ’, ১০ লাখ মার্চেন্টে মিলবে পেমেন্ট সুবিধা
বাংলা কিউআরে যুক্ত হলো ‘নগদ’, ১০ লাখ মার্চেন্টে মিলবে পেমেন্ট সুবিধা
সর্বাধিক পঠিত
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল