খাদ্য গবেষণা ও মান উন্নয়নে এসিআই ফুডস-বিসিএসআইআরের সমঝোতা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জুন ২০২৬, ১৮:৩৪আপডেট : ২৮ জুন ২০২৬, ১৮:৩৪

দেশের ভোক্তাদের জন্য আরও নিরাপদ, পুষ্টিগুণসমৃদ্ধ ও মানসম্মত খাদ্যপণ্য উদ্ভাবন ও উন্নয়নের লক্ষ্যে এসিআই ফুডস লিমিটেড এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিসিএসআইআর একটি সমঝোতা স্মারক সই করেছে। গত ২৪ জুন বিসিএসআইআর’র প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।

এসিআই ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই এবং বিসিএসআইআরের সচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো, খাদ্যের মান উন্নয়ন ও পুষ্টিগুণ নিশ্চিত করা; যাতে ভোক্তারা আরও নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্যপণ্য সহজে পেতে পারেন। এই চুক্তির মাধ্যমে এসিআই ফুডস ও বিসিএসআইআর মানসম্মত ও নিরাপদ খাদ্য প্রক্রিয়া উন্নয়নে একসঙ্গে কাজ করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ দেশের খাদ্যশিল্পে গবেষণাভিত্তিক খাদ্যপণ্য উদ্ভাবন ও উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।

এছাড়া এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, সেমিনার এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও প্রসারিত হবে।

অনুষ্ঠানে আরও ছিলেন– বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, সদস্য (উন্নয়ন) আবুল ফাতাহ মো. বালিগুর রহমান, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. হোসনে আরা বেগম, আইএফএসটির পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ, এসিআই ফুডসের পিডি অ্যান্ড কিউএ বিভাগের জেনারেল ম্যানেজার মো. নাজিমুল ইসলাম এবং এসিআই ফুডসের বিজনেস ম্যানেজার চৌধুরী তাসমিয়াহ্ জাবীনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত