ড্যাফোডিল গ্রুপে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল, আলোচনা যা নিয়ে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ১৫:৩৬আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৫:৩৬

ইংরেজি ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা, কর্মসংস্থান উপযোগী দক্ষতা এবং বৈশ্বিক কর্মবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করতে সম্ভাব্য সহযোগিতার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ড্যাফোডিল গ্রুপ পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। প্রতিনিধিদলে আরও ছিলেন– ব্রিটিশ কাউন্সিলের (লন্ডন) চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, ব্রিটিশ কাউন্সিলের সাউথ এশিয়া অঞ্চলের ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তালাল মিই, ব্রিটিশ কাউন্সিল ঢাকার ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিন এবং ব্রিটিশ কাউন্সিলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ড্যাফোডিল গ্রুপের পক্ষে বৈঠকে অংশ নেন– ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ভাইস চ্যান্সেলর এবং ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস এবং ড্যাফোডিল ফাউন্ডেশনের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বৈঠকে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ইংরেজি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি, পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য পেশাভিত্তিক ইংরেজি শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা, শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি, আন্তর্জাতিক সনদ অর্জনের সুযোগ এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ইংরেজি যোগাযোগ দক্ষতা আরও উন্নত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়, যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। পাশাপাশি পরিবর্তিত বৈশ্বিক কর্মপরিবেশের চাহিদা পূরণে যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং পেশাগত সক্ষমতা সম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করে।

বৈঠকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ‘ইংরেজি শুধু একটি ভাষা নয়, এটি বৈশ্বিক শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা আরও বিস্তৃত করতে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার সুযোগকে আমরা গুরুত্ব দিচ্ছি। এই সহযোগিতা দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা ড্যাফোডিল গ্রুপের সমন্বিত শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে স্কুল, কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম একই প্ল্যাটফর্মে পরিচালনার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ তৈরিতে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
ভারী বর্ষণে রাঙামাটিতে বন্যা
ভারী বর্ষণে রাঙামাটিতে বন্যা
ফ্রান্সকে হুঁশিয়ারি, মরক্কোর লক্ষ্য শুধু বিশ্বকাপ 
ফ্রান্সকে হুঁশিয়ারি, মরক্কোর লক্ষ্য শুধু বিশ্বকাপ 
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?