ইউল্যাবের উদ্যোগ বুড়িগঙ্গা-তুরাগ মোহনা সংরক্ষণ বিষয়ক অভিজ্ঞতা বিনিময়

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ১৬:০৫আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৬:০৫

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগের (জিইডি) উদ্যোগে এবং রিভারাইন পিপলের আয়োজনে ‘নদী বাঁচাতে বুড়িগঙ্গা-তুরাগ মোহনার মাধ্যমে সংরক্ষণ শিক্ষা’ শীর্ষক কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের প্র্যাকটিকাম ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ‍শনিবার (১৮ জুলাই) এ আয়োজন করা হয়।

এতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১০৫ জন শিক্ষার্থী এবং ইউল্যাবের ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিয়ে অংশগ্রহণকারীরা তাদের একাডেমিক মাঠপর্যায়ের অনুশীলনের অংশ হিসেবে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর মোহনা পরিদর্শন করেন।

রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন নদীর মোহনাস্থলে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি নদী দুটির প্রধান সংকট, যেমন-দখল ও দূষণের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং এসব সমস্যা মোকাবিলায় সরকার ও বিভিন্ন নাগরিক সংগঠনের গৃহীত উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি দেশের নদী রক্ষা ও পুনরুদ্ধারে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মাঠপর্যায়ের কার্যক্রম শেষে ইউল্যাব ক্যাফেটেরিয়ায় একটি অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান স্বাগত বক্তব্যে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ এই মাঠপর্যায়ের প্র্যাকটিকাম আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি দেশের নদী সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিতা তানজীলা এই যৌথ উদ্যোগের প্রশংসা করে শিক্ষার্থীদের দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অর্থবহ ভূমিকা রাখার আহ্বান জানান।

ইউল্যাবের একজন শিক্ষার্থী প্রতিনিধি জেনারেল এডুকেশন বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বিশেষ করে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নবিষয়ক উদ্যোগগুলো উপস্থাপন করেন।

রিভারাইন পিপলের সভাপতি এফ এম আনোয়ার হোসেন সংগঠনের চলমান কার্যক্রম এবং বুড়িগঙ্গা নদী নিয়ে পরিচালিত গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে একাডেমিক প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের সঙ্গে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

ইউল্যাবের শিক্ষার্থী শ্রাবন্তী জামান পরিবেশ, টেকসই উন্নয়ন এবং নদী সংরক্ষণে ইউল্যাবের সম্পৃক্ততা নিয়ে একটি উপস্থাপনা দেন।

অনুষ্ঠানে আরও ছিলেন– ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রাসেল হোসেন, সিনিয়র লেকচারার হেলাল উদ্দিন, সিনিয়র লেকচারার রুমা পারভীন এবং বিশ্ববিদ্যালয়টির দুইজন শিক্ষার্থী প্রতিনিধি। এছাড়া রিভারাইন পিপলের ট্রাস্টি ও রিভারাইন আর্কাইভের পরিচালক রজত কান্তি রায় উপস্থিত ছিলেন।

পুরো কর্মসূচি সঞ্চালনা করেন ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. আহমেদ আবিদুর রাজ্জাক খান। মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় এবং অনুষ্ঠান ব্যবস্থাপনায় সহায়তা করেন ড. মোহাম্মদ মামুন অর রশিদ।

/আরকে/
সম্পর্কিত
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি রেটিংসে ইউল্যাবের সাফল্য
সর্বশেষ খবর
ইতিহাস গড়া হাফটাইম শো, মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস
ইতিহাস গড়া হাফটাইম শো, মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
প্রত্যাশিত কৌশলে স্পেনকে গোল পেতে দেয়নি আর্জেন্টিনা
প্রত্যাশিত কৌশলে স্পেনকে গোল পেতে দেয়নি আর্জেন্টিনা
ট্রাম্পের ‍উপস্থিতিতে বিশ্বকাপের বর্ণাঢ্য সমাপনী, ট্রফি উন্মোচনে আলকারাজ
ট্রাম্পের ‍উপস্থিতিতে বিশ্বকাপের বর্ণাঢ্য সমাপনী, ট্রফি উন্মোচনে আলকারাজ
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার