নারী কর্মীদের স্বাস্থ্য সচেতনতায় প্রিমিয়ার ব্যাংকের বিশেষ সেশন

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২১ জুলাই ২০২৬, ০৭:৫৬আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৭:৫৬

নারীর সুস্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং কর্মক্ষেত্রে তাদের অবদানকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ উদ্যোগে নারী সহকর্মীদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে এ সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায় এবং মানবসম্পদ বিভাগের প্রধান (ইনচার্জ) ও ভাইস প্রেসিডেন্ট মো. মইনুল হক সিরাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারের এসএভিপি নওরিন নকীব।

ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীদের সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা একটি অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলার অন্যতম ভিত্তি।

সেশনে অমনিকেয়ারের সহকারী অধ্যাপক ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. রিফাত উজ জোহরা মানসিক সুস্থতা, মানসিক চাপ মোকাবিলা এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া অমনিকেয়ারের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. সাইন ফারিয়া সেতু নারীর প্রজনন স্বাস্থ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন।

সেশনে প্রিমিয়ার ব্যাংকের নারী সহকর্মীরা অংশ নেন এবং স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বিষয়ক বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত