বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ০২:৫৫আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০২:৫৫

ঢাকার মিরপুরের বিহারি ক্যাম্পে বন্যা প্রতিরোধ, হাইজিন ও কমিউনিটি রেজিলিয়েন্স বিষয়ক সচেতনতামূলক ও সেবামূলক প্রোগ্রাম করেছে মিস বাংলাদেশ ইন ট্রেনিং (এমবিআইটি) ভলান্টিয়ার্স ও রেজুভা ওয়েলনেস এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। সোমবার (২১ জুলাই) মাঠপর্যায়ের এ কার্যক্রমের নেতৃত্ব দেন রেজওয়ানা সুলতানা লাজ।

স্বেচ্ছাসেবক দলে ছিলেন- জুনায়েত হোসেন মৃধা, নিলিমা হাসান মোহনা ও সানজিদা ইসলাম মিমি। তাদের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন- রাবেয়া আক্তার, রেশমা আক্তার ও খুশবু শ্যাম্পা। প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং এর মাধ্যমে ৫০০-এরও বেশি মানুষের কাছে সচেতনতামূলক বার্তা ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়।

কার্যক্রমের শুরুতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের সঠিকভাবে হাত ধোয়া, দাঁত ব্রাশ করার নিয়ম, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্থানীয় ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার ও সচল রাখার গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়, যাতে স্বাস্থ্যঝুঁকি ও স্থানীয় জলাবদ্ধতা কমানো যায়।

ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়ক বিশেষজ্ঞ ড. তৌহিদা রহমান এরিন বলেন, সুস্বাস্থ্যের ভিত্তি শুরু হয় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি থেকে। নিয়মিত হাত ধোয়া, দাঁতের সঠিক যত্ন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং নিরাপদ স্বাস্থ্যচর্চার মতো ছোট ছোট অভ্যাসই সংক্রামক রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।

সচেতনতার পাশাপাশি বাস্তব সহায়তা হিসেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাইজিন কিট বিতরণ করা হয়। কিটে ছিল সাবান, ওআরএস স্যালাইন, নেল কাটার, টুথব্রাশ, টুথপেস্ট এবং স্যানিটারি প্যাড।

সেখানে ছিলেন নার্স সুস্মিতা চক্রবর্তী। যিনি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীর দুই থানায় নতুন ওসি
৮-১০ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না, দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন চালকরা
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের