নগদে রেমিট্যান্স এনে স্বর্ণের হার জিতলেন পোশাককর্মী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১৯:০৬আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৯:০৬

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের রেমিট্যান্স ক্যাম্পেইন ‘হার না মানা হার’ এর আওতায় স্বর্ণের হার জিতে নিয়েছেন গাজীপুরে কর্মরত পোশাক শ্রমিক উমর ফারুক। চলমান এই ক্যাম্পেইনের চতুর্থ বিজয়ী হিসেবে তিনি এই উপহার বুঝে নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মরত ছোট ভাই তারিফ মিয়ার পাঠানো রেমিট্যান্স নগদের মাধ্যমে গ্রহণ করে স্বর্ণের হার বিজয়ী হন উমর ফারুক। নগদের পক্ষে জনপ্রিয় অভিনেত্রী রুনা খান বিজয়ী উমর ফারুকের কর্মস্থল গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানায় গিয়ে সারপ্রাইজ হিসেবে তার হাতে এই সোনার হার তুলে দেন। এর আগে আরও তিন জন বিজয়ী এই ক্যাম্পেইনে অংশ নিয়ে নগদের কাছ থেকে একইভাবে স্বর্ণের হার উপহার জেতেন।

বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতে গত ১৫ মে থেকে শুরু হওয়া ‘হার না মানা হার’ ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী, নগদের মাধ্যমে যেকোনও বৈধ উপায়ে সর্বনিম্ন ১০ হাজার টাকা বা তারবেশি রেমিট্যান্স গ্রহণ করলেই গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে সোনার হার জেতার প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হতে পারবেন ও হার জেতার সুযোগ পাবেন।

উপহার হাতে পেয়ে উচ্ছ্বসিত নেত্রকোনার সন্তান উমর ফারুক বলেন, মালয়েশিয়া থেকে আমার ভাই নিয়মিত টাকা পাঠায়। নগদের মাধ্যমে খুব সহজেই সেই রেমিট্যান্স হাতে পাই। কিন্তু রেমিট্যান্সের টাকার সঙ্গে যে সোনার হারও উপহার পাবো, তা একদম কল্পনার বাইরে ছিল। নগদের এই উদ্যোগ আমাদের পরিবারে বাড়তি আনন্দ এনে দিয়েছে।

ক্যাম্পেইনের লক্ষ্য তুলে ধরে নগদের হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ বলেন, প্রবাসী ভাই-বোনেরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে এসে দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করায়। হার না মানা হার ক্যাম্পেইনের উদ্দেশ্যই হলো প্রবাসীদের এই অনবদ্য অবদানকে সম্মান জানানো এবং নিরাপদে ঘরে বসেই তাৎক্ষণিক রেমিট্যান্স পাওয়ার সুবিধা নিশ্চিত করা।

বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়ানো ও প্রবাসী পরিবারের মুখে হাসি ফোটাতে শুরু হওয়া এই অফারটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময়ের মধ্যে নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করা গ্রাহকেরা নিয়ম মেনে রেমিট্যান্স এনে জিতে নিতে পারবেন সোনার হার।

/আরকে/
সম্পর্কিত
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
প্রবাসীরা আগস্টের ২৬ দিনে পাঠালেন ২৪৫ কোটি ডলার, প্রবৃদ্ধি ২২.৩ শতাংশ
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ