কমিউনিটি ব্যাংকে এ-চালান বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৮ জুলাই ২০২৬, ০৭:৩৮আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৮

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ট্রেনিং একাডেমির উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অটোমেটেড চালান ব্যবস্থা (এ-চালান) সরকারি রাজস্ব আহরণকে আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর করেছে। এ সেবার সম্প্রসারণ এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করতে ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা। রিসোর্স পারসন হিসেবে ছিলেন সিনিয়র ফাংশনাল কনসালট্যান্ট এ কে এম মুখলেছুর রহমান, সিনিয়র আইটি কনসালট্যান্ট শরিফুর রহমান এবং জুনিয়র কনসালট্যান্ট মো. জোবায়ের আহাম্মদ।

তারা এ-চালান ব্যবস্থার বাস্তবায়ন কাঠামো, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর সঙ্গে কারিগরি সংহতি, নিরাপত্তা প্রোটোকল এবং সরাসরি এ-চালান ইস্যুর পুরো প্রক্রিয়া সম্পর্কে উপস্থাপনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চিফ বিজনেস অফিসার (সিবিও), চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও), হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও), হেড অব ট্রেজারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন ও মতামত গ্রহণ করা হয়।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত