বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৫:১০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৫:১০

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও বাড়াতে পারে এমন প্রত্যাশা এবং আসন্ন মার্কিন মূল্যস্ফীতির তথ্যের দিকে বাজারের নজর থাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আগের সেশনে প্রায় ৩ শতাংশ বাড়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) গ্রিনিচ মান সময় সকাল ৮টা ২৭ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৩ হাজার ৬১১ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৩ হাজার ৬১১ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।

এদিকে, মার্কিন ডলারের মান গত ২০ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারে নির্ধারিত ধাতু কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

স্বাধীন আর্থিক বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, উচ্চ সুদের হার এবং বন্ডের উচ্চ ইল্ডের পরিবেশ স্বর্ণের জন্য প্রতিকূল রয়ে গেছে। মূল্যস্ফীতি বাড়ার আরেকটি তথ্য সামনে এলে তা ফেডের কঠোর মুদ্রানীতির ধারাকে আরও জোরালো করবে এবং স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৫০০ ডলারের নিচে নতুন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনতে পারে। তিনি আরও যোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত নিয়ে বাজারের অস্থিরতা এখনও কাটেনি এবং সেখানে নতুন কোনও ধস নামলে নগদ অর্থের চাহিদা বাড়বে, যা স্বর্ণ বিক্রির প্রবণতাকে আরও উসকে দিতে পারে।

বুধবার (২৫ নভেম্বর) ফেডের পছন্দের মূল্যস্ফীতি সূচক মার্কিন ‘পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার্স’ (পিসিই) ইনডেক্স প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ২০২৬ সালে ফেডের চূড়ান্ত নীতি নির্ধারণী বৈঠকের আগে এটিই সর্বশেষ গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য।

যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে দেখা হয়, তবে সুদের হার বাড়লে সুদবিহীন এই সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় (অপরচুনিটি কস্ট) বেড়ে যাওয়ায় এর আকর্ষণ কমে যায়। সিএমই-এর ‘ফেডওয়াচ’ টুলের তথ্যমতে, ব্যবসায়ীরা ধারণা করছেন আগামী ডিসেম্বরে ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে এমন সম্ভাবনা ৯৬ শতাংশ; আর ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৪ শতাংশ।

সোমবার নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, অব্যাহত উচ্চ মূল্যস্ফীতির কারণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক কঠোর মুদ্রানীতির পথেই হাঁটছে; তবে ভবিষ্যতে সুদের হার বৃদ্ধির গতি কেমন হবে, তা আসন্ন অর্থনৈতিক তথ্যের ওপর নির্ভর করবে। অন্যদিকে, জেনসেন হুয়াং এনভিডিয়ার সিইও পদে ফিরে আসায় এআই খাতের শেয়ার চাঙ্গা হয়েছে এবং সামগ্রিক শেয়ার বাজারও ঘুরে দাঁড়িয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভারের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪২ দশমিক ০৪ ডলার, প্লাটিনাম ২ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৮৮ দশমিক ৯১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ৮৭৯ দশমিক ৮৮ ডলারে নেমে এসেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১
২০২৫ সালে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে ৫ নারী খুন: জাতিসংঘ
সর্বশেষ খবর
সাঈদ খোকনকে আরও ৫ দিনের রিমান্ড
সাঈদ খোকনকে আরও ৫ দিনের রিমান্ড
জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার তথ্যও আছে: অ্যাটর্নি জেনারেল
জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার তথ্যও আছে: অ্যাটর্নি জেনারেল
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন
ডিসেম্বর ঘিরে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি
ডিসেম্বর ঘিরে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ