এসিআই প্রপার্টিজের পরিচালক হলেন তানভীর শাহরিয়ার রিমন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ১৯:১৮আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৯:১৮

এসিআই’র অন্যতম নতুন উদ্যোগ এসিআই প্রপার্টিজ লিমিটেডের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর শাহরিয়ার রিমন। সম্প্রতি তাকে এই নিয়োগ দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের করপোরেট খাতে ২৩ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে তানভীর শাহরিয়ার রিমন রিয়েল এস্টেট ও মেরিন ফিশারিজসহ বিভিন্ন খাতে ব্যবসা গড়ে তোলা, রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে এক হাজারেরও বেশি আবাসন হস্তান্তর হয়েছে। পাশাপাশি বড় ও বহুমাত্রিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছেন।

এর আগে তিনি র‌্যানকন গ্রুপের এক্সেকিউটিভ ডিরেক্টর এবং গ্রুপটির রিয়েল এস্টেট ও সি ফিশিংয়ের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি চারটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন এবং ব্যবসার কার্যক্রমে রূপান্তরের পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স আরও শক্তিশালী করেন। তার নেতৃত্বে রিয়েল এস্টেট ব্যবসা উল্লেখযোগ্য বাণিজ্যিক প্রবৃদ্ধি ও পরিচালনাগত দক্ষতা অর্জন করে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রতি অঙ্গীকারের জন্য শিল্প খাতে স্বীকৃতি লাভ করে। মেরিন ফিশারিজ খাতেও তার নেতৃত্বে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়। এর মধ্যে ছিল ইউরোপে বাংলাদেশের প্রথম অনবোর্ড ব্লক-ফ্রোজেন ওশেন টাইগার চিংড়ি রপ্তানি এবং সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানিতে পরিচালিত একটি কোল্ড স্টোরেজ স্থাপন।

টেকসই উন্নয়ন, ইএসজি এবং গ্রিন কনস্ট্রাকশনের প্রতি তার দীর্ঘদিনের আগ্রহের পাশাপাশি তানভীর একজন লেখক, লিডারশিপ মেন্টর ও শিক্ষাবিদ। তিনি সর্বশেষ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে তানভীর শাহরিয়ার রিমন বলেন, এসিআই প্রপার্টিজের একটি গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। সেরেনো লেভান্দের মাধ্যমে প্রযুক্তি, আস্থা ও পরিচালনাগত উৎকর্ষতাকে একত্র করে বাংলাদেশে প্রপার্টি সেবার অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাই। এই যাত্রায় আমাদের লক্ষ্য গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করা, কমিউনিটিকে আরও সমৃদ্ধ করা এবং বাংলাদেশের টেকসই নগর ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখা।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের লড়াই, তবে ফল অনেকটাই জানা
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের লড়াই, তবে ফল অনেকটাই জানা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
কামরাঙ্গীরচরে মানুষের খণ্ডিত হাত উদ্ধার
কামরাঙ্গীরচরে মানুষের খণ্ডিত হাত উদ্ধার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার