ব্র্যাক ব্যাংকে ‘ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫’-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

প্রেস রিলিজ
১৮ আগস্ট ২০২৬, ১৭:১৫ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৭:১৫

সম্প্রতি ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি) ২০২৫ ব্যাচের ৪৯ জন ইয়াং লিডারের গ্র্যাজুয়েশন উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক। ‘লার্নার টু লিডার’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংকের গুরুত্বপূর্ণ ডিভিশনগুলোতে ইয়াং লিডারদের রোটেশনাল ট্রেনিং সম্পন্ন হয়েছে।

ইয়াং লিডার্স প্রোগ্রাম বাংলাদেশের ব্যাংকিং খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের একটি কাঠামোবদ্ধ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় নিয়োগপ্রাপ্ত ইয়াং লিডাররা প্রথম এক বছর ব্যাংকের বিজনেস অপারেশনস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এআই অ্যানালিটিকস, ফাইন্যান্স, কমপ্লায়েন্সসহ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন ডিভিশন ও ডিপার্টমেন্টে প্রশিক্ষণের সুযোগ পান।

ক্লাসরুম প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তারা আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বিস্তৃত ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন। এই অভিজ্ঞতা ব্যাংকের বিভিন্ন প্রোজেক্ট অ্যাসাইনমেন্ট ও ক্রস-ফাংশনাল অ্যাটাচমেন্ট সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাদের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

এক বছরব্যাপী প্রশিক্ষণ শেষে গত ৩১ জুলাই ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ইয়াং লিডার্স ২০২৫ ব্যাচের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্র্যাজুয়েশন শেষে ৪৯ জন ইয়াং লিডারই ব্যাংকটির বিভিন্ন ডিভিশনে প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের উদ্দেশে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের অগ্রযাত্রার মূলে রয়েছে আমাদের সহকর্মীরা। এই ইয়াং লিডাররাই ভবিষ্যৎ ব্যাংকিংয়ের নেতৃত্ব দেবেন। আমরা মেধা বিকাশে বিনিয়োগ করায় বিশ্বাস করি। আমরা তরুণদের স্বপ্নকে লালন করতে চাই। তাদের এমন একটি প্ল্যাটফর্ম দিতে চাই, যেখানে তারা শিখতে পারবে, বড় হতে পারবে এবং নিজেদের কাজের মাধ্যমে ইমপ্যাক্ট তৈরি করতে পারবে। এই ইয়াং লিডাররা ব্র্যাক ব্যাংকের আগামী দিনের পথচলাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

ইয়াং লিডার্স প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রতিভাবান পেশাজীবীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার পাশাপাশি ব্যাংকিং খাতের জন্য ভবিষ্যৎ নেতৃত্বের একটি শক্তিশালী ধারা গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

/ইউএস/
সম্পর্কিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ
ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ
সর্বশেষ খবর
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক