এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক

প্রেস রিলিজ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর ১২তম ‘ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম’ অ্যাওয়ার্ডসে ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ জিতেছে ব্র্যাক ব্যাংক। গত ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটিকে এই সম্মাননা দেওয়া হয়।

নারী উদ্যোক্তাদের সহজ অর্থায়ন, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং নারীবান্ধব ব্যাংকিং পরিবেশ তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে ব্র্যাক ব্যাংকের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়েছে।

ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ এবং খাদিজা মারিয়ামের নেতৃত্বে পরিচালিত ‘এসএমই উইমেন অন্ট্রপ্রেনর সেল’-এর সম্মিলিত অবদান এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং ব্যবসা সম্প্রসারণে টিমটি কাজ করছে।

লক্ষ্যভিত্তিক আর্থিক সমাধান, পরামর্শ ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে টিমটি নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করেছে।

সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ব্যাংকটির রিটেইল ব্যাংকিং অ্যান্ড ট্রেজারির সিনিয়র এইচআর বিজনেস পার্টনার ফারহানা শারমিন সুমী এবং কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের হেড অব ইউনিট-২ জাকিয়া জলিল।

অনুষ্ঠানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের শীর্ষস্থানীয় বৈশ্বিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ডিরেক্টর অ্যান্ড হেড অব জেন্ডার ইকুয়ালিটি ডিভিশন কেইকো নাওকা, ডিরেক্টর অ্যান্ড হেড অব দ্য ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ডিভিশন স্টিভেন বেক এবং ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ডিভিশনের ইউনিট হেড অব সাউথ এশিয়া নেহা নোরোনহা।

ব্র্যাক ব্যাংকের এই অর্জন সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “একটি অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। এডিবির এই স্বীকৃতি আমাদের সেই বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে। নারী-নেতৃত্বাধীন ব্যবসার বাস্তব চ্যালেঞ্জগুলো বুঝতে এবং নারীদের আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ায় সহায়তা করতে আমাদের সহকর্মীরা দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা এই অর্জনকে উৎসর্গ করছি সেইসব হাজারো নারী উদ্যোক্তাদের, যাদের সাহস এবং স্বপ্ন আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।”

নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের পরিধি বাড়াতে এবং একটি পূর্ণাঙ্গ সহায়তামূলক পরিবেশ তৈরি করতে ব্র্যাক ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকটির মূল লক্ষ্য হলো নারী-নেতৃত্বাধীন ব্যবসাগুলোকে শুধু টিকে থাকার লড়াই থেকে বের করে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে নেওয়া।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ১২তম এই অনুষ্ঠানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগী আর্থিক প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুরে একত্রিত হয়েছিল। বাণিজ্য এবং সাপ্লাই চেইন ফাইন্যান্স খাতে অসামান্য অবদানের স্বীকৃতি জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে ‘অমনিচ্যানেল ব্যাংকিং’ চালু করলো ব্র্যাক
ব্র্যাক ব্যাংকে ‘ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫’-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন
প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ
সর্বশেষ খবর
দক্ষিণ কোরিয়ার কাছে আবারও পাঁচ গোলের হার বাংলাদেশের
দক্ষিণ কোরিয়ার কাছে আবারও পাঁচ গোলের হার বাংলাদেশের
৬ ঘণ্টা ধরে ঘিরে রাখলো প্রশাসন-পুলিশ-এসআরবি, শেষে পাওয়া গেলে ৯ ককটেল
৬ ঘণ্টা ধরে ঘিরে রাখলো প্রশাসন-পুলিশ-এসআরবি, শেষে পাওয়া গেলে ৯ ককটেল
ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষাকারী দুই পাইলটের একজন সাবেক ক্রিকেটারের ছেলে
ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষাকারী দুই পাইলটের একজন সাবেক ক্রিকেটারের ছেলে
মেঘনায় গুলিতে জেলের মৃত্যু: স্বাধীন তদন্ত ও বিচারের দাবি এইচআরএসএসের
মেঘনায় গুলিতে জেলের মৃত্যু: স্বাধীন তদন্ত ও বিচারের দাবি এইচআরএসএসের
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন