হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়

প্রেস রিলিজ
২০ আগস্ট ২০২৬, ০৪:২৯আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৪:২৯

হজ সেবার মানোন্নয়ন, আর্থিক সেবার আধুনিকায়ন ও ব্যবসা সম্প্রসারণ নিয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

সভায় ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং হজ এজেন্সিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা ব্যাংকের অন্যতম অঙ্গীকার।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ ইসলামী ব্যাংকিং কার্যক্রমে প্রিমিয়ার ব্যাংকের অগ্রযাত্রা এবং হজযাত্রীদের জন্য প্রিমিয়ার হজ কার্ড, ডিজিটাল ব্যাংকিং সেবা, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও আইবান সুবিধাসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক সেবার বিষয় তুলে ধরেন।

সভায় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার হজসংক্রান্ত সেবায় প্রিমিয়ার ব্যাংকের উল্লেখযোগ্য অবদান ও সাফল্যের প্রশংসা করেন। তাঁরা হজযাত্রীদের জন্য আর্থিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে ব্যাংক এবং হজ এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন