‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে ইউনাইটেড হসপিটালের মাসব্যাপী আয়োজন

প্রেস রিলিজ
০১ অক্টোবর ২০২৬, ১৯:২৮ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৯:২৮

‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উপলক্ষে হৃদস্বাস্থ্য সচেতনতা ও আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা নিয়ে মাসব্যাপী আয়োজন করেছে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড মেডিক্যাল কলেজ হসপিটাল।

২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসে আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অর্জন, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক অধ্যাপক ডা. হাসিনা বানু।

ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, দক্ষ চিকিৎসক দল, আধুনিক অবকাঠামো ও প্রযুক্তির মাধ্যমে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারে উন্নতমানের হৃদরোগের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। এতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া এবং সংশ্লিষ্ট ব্যয় কমবে বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ডা. হাসিনা বানু বলেন, হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা চিকিৎসকদের দায়িত্ব। পরবর্তী প্রজন্মকে হৃদরোগের ঝুঁকি থেকে সুরক্ষায় সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিজামুদ্দিন হাসান রশিদ এবং ইউনাইটেড মেডিক্যাল কলেজ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন বক্তব্য দেন।

৩০ সেপ্টেম্বর ‘সেলিব্রেটিং লাইফ, কেয়ার অ্যান্ড রিকভারি’ শীর্ষক আয়োজনে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের চিকিৎসাসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তপু বর্মণ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী আয়োজনের শুরু হয় ‘দ্যা হান্ড্রেড কিমি ওয়াকিং চ্যালেঞ্জ’-এর মাধ্যমে। পাশাপাশি রোগী ও স্বজনদের জন্য কার্ডিয়াক হেলথ চেকআপের সুযোগ এবং পরিবারে হৃদরোগের ইতিহাস থাকা ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম রাখা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
পরীক্ষাব্যবস্থা ডিজিটাল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষাব্যবস্থা ডিজিটাল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি