দীর্ঘমেয়াদি অংশীদারত্বে বাংলাদেশে ব্যবসা বাড়ানোর প্রতিশ্রুতি এলপিপির

বাংলা ট্রিবিউন ডেস্ক  
০৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫০

দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিধি আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ডভিত্তিক ফ্যাশন রিটেইলার এলপিপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে এলপিপির ব্যবসার পরিধি বেড়েছে। এক দশক আগে বাংলাদেশে প্রায় ১০০টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করত এলপিপি। বর্তমানে সেই সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে এলপিপির বার্ষিক চুক্তির মূল্য প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ কারখানার প্রধান ক্রেতা এলপিপি।

এলপিপির পারচেজিং ডিরেক্টর জোয়ানা সিকোরস্কা বলেন, বাংলাদেশে আমাদের প্রবৃদ্ধি সবসময়ই সরবরাহকারীদের উন্নয়নের সঙ্গে সমানতালে এগিয়েছে। এলপিপির ব্যবসার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আরও বড় ও বৈচিত্র্যময় অর্ডার দিতে পেরেছি। একই সময়ে আমাদের অংশীদাররাও নতুন প্রযুক্তি, দক্ষতা ও উৎপাদন সক্ষমতায় বিনিয়োগ করেছে। ফলে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পেরেছি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলপিপি যখন বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের সঙ্গে কাজ শুরু করে, তখন প্রতিষ্ঠানটি যেমন আজকের অবস্থানে ছিল না, তেমনি দেশের পোশাকশিল্পের চিত্রও ছিল ভিন্ন। সময়ের সঙ্গে এলপিপি আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ করেছে। অন্যদিকে বাংলাদেশ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম প্রধান পোশাক উৎপাদনকেন্দ্র এবং বৈশ্বিক ফ্যাশনশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।

জোয়ানা সিকোরস্কা বলেন, দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশের বাজার এবং আমাদের অনেক সরবরাহকারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। ছোট কারখানাগুলোকে বড় ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হতে দেখেছি, যেখানে এখন হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে। আবার তুলনামূলক ছোট অর্ডার দিয়ে শুরু হওয়া সম্পর্ককে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে রূপ নিতেও দেখেছি। এই আস্থা একদিনে তৈরি হয় না; বছরের পর বছর ধরে গড়ে ওঠে।

বর্তমানে বিশ্বের ৪৭টি বাজারে ৪ হাজারের বেশি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এলপিপি। একই সঙ্গে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবস্থান অষ্টম।

জোয়ানা সিকোরস্কা বলেন, এলপিপির প্রবৃদ্ধিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানকার অংশীদারদের সঙ্গে আমরা যে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও সহযোগিতা গড়ে তুলেছি, তা নিয়ে আমরা গর্বিত। আমরা আমাদের সরবরাহকারীদের শুধু উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে দেখি না; তাদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদার হিসেবে দেখি। এই সম্পর্ককে আমরা আরও এগিয়ে নিতে চাই এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বাংলাদেশ ও পোল্যান্ড উভয় দেশের জন্যই দীর্ঘমেয়াদি সম্ভাবনা তৈরি করতে চাই।

(বিজ্ঞাপন)

/ইউএস/এএস/
সম্পর্কিত
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
গাজীপুর পোশাক কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে, ৭০ জনকে জীবিত উদ্ধার 
সর্বশেষ খবর
সরকারপ্রধান হিসেবে ২৫ বছর, দিল্লির মন্দিরে মোদির প্রার্থনা
সরকারপ্রধান হিসেবে ২৫ বছর, দিল্লির মন্দিরে মোদির প্রার্থনা
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
বাণিজ্য ঘাটতি কমাতে ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
বাণিজ্য ঘাটতি কমাতে ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা