গাজীপুর পোশাক কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে, ৭০ জনকে জীবিত উদ্ধার 

গাজীপুর পপ্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ১৯:৫২ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৯:৫২

গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স সোয়েটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে কারখানার ভেতরে আটকে পড়ায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৭০ জন শ্রমিক। তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বিকাল পৌনে ৩টার দিকে আগুন লাগে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানালেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী।

তিনি বলেন, ‌‘আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। পরে আগুন ছড়িয়ে পড়লে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা সোয়া তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যায় ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তিনি আরও বলেন, ‘আট তলা ভবনের কারখানায় তিন তলায় আগুন লাগে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া এ পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনও উৎস না থাকা ও কারখানার নিজস্ব অগ্নিনির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে আমাদের।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কারখানার ভেতর থেকে এবং ছাদ থেকে ৭০ জনকে উদ্ধার করেছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানও আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে কাজ করছেন। পুরোপুরি আগুন নেভাতে আরও কিছু সময় লাগবে। যেহেতু এখানে কাপড়ের গুদাম ছিল, অনেক কাপড় এখান থেকে সরাতে হয়েছে। আগুন কীভাবে লেগেছে, কারখানায় কোনও ত্রুটি ছিল কি না, তা আগুন নির্বাপনের পর বিস্তারিত খোঁজ নিয়ে জানা যাবে।’

/এএম/ 
সম্পর্কিত
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ভেতরে আটকা পড়ে ৭০ জন অসুস্থ
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
সর্বশেষ খবর
ভারতে ট্রেনে ভ্রমণের আগে বাংলাদেশিরা অবশ্যই সঙ্গে রাখুন এই নথিগুলো
ভারতে ট্রেনে ভ্রমণের আগে বাংলাদেশিরা অবশ্যই সঙ্গে রাখুন এই নথিগুলো
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন