বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকায় সচেতনতামূলক সেমিনার

প্রেস রিলিজ
১৩ অক্টোবর ২০২৬, ১৮:০৭ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:০৭

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকায় ‘হিয়ার দ্য ভয়েস, হিল দ্য প্রোগ্রাম’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনার হুইল ক্লাব অব ঢাকা স্পন্দনের উদ্যোগে এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর ২১টি ক্লাবের সহযোগিতায় এ আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ তাহেরা এস. ওয়াহিদ। আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. তাওহিদা রহমান ইরিন ও কনসালট্যান্ট সাইকোলজিস্ট সাদিয়া সুলতানা।

অনুষ্ঠানে ডা. তাওহিদা রহমান ইরিন হলিস্টিক ওয়েলনেসের মাধ্যমে মানসিক সুস্থতা বজায় রাখার উপায় নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, সাদিয়া সুলতানা মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মানসিক সুস্থতার গুরুত্ব এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও আলোচকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথি তাহেরা এস. ওয়াহিদ আলোচক ডা. তাওহিদা রহমান ইরিন ও সাদিয়া সুলতানার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে পিএনআর শারমিন হোসেন সমাপনী বক্তব্যে কৃতজ্ঞতা ও সদয় আচরণের চর্চার গুরুত্ব তুলে ধরেন। এ সময় ভাইস চেয়ারম্যান-২ মাহমুদা আপনসহ সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রেসিডেন্ট ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং হলিস্টিক ওয়েলনেসের মাধ্যমে মানসিক সুস্থতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

/ইউএস/
সম্পর্কিত
প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের নতুন প্রকল্প
প্রেম নয়, লক্ষ্য শুধু খাবার: ডেটিংয়ে বাড়ছে ‘ফুডি কল’?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
সর্বশেষ খবর
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের নতুন প্রকল্প
প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের নতুন প্রকল্প
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন