টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৬ অক্টোবর ২০২৬, ১৮:৩৫ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

টানা চতুর্থবারের মতো ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সম্পন্ন করার পাশাপাশি দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য ১৭০ বিলিয়ন টাকার বেশি মূলধন সংগ্রহে সহায়তা করেছে।

সোমবার (২৬ অক্টোবর) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট। ২০২০ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এ বছর সপ্তম বছরে পদার্পণ করেছে।

আন্তর্জাতিক সাময়িকী ইউরোমানি ২০২৬ সালে ইউসিবি ইনভেস্টমেন্টকে ‘বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক ইন বাংলাদেশ’ হিসেবে স্বীকৃতি দেয়। এ ছাড়া ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৬-এ ‘বাংলাদেশ’স বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক ফর ফাইন্যান্সিং সল্যুশনস’ পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি। জটিল অর্থায়ন কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি ইকুইটি ও ডেট ক্যাপিটাল মার্কেট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, মার্জারস অ্যান্ড অ্যাকুইজিশনস, করপোরেট অ্যাডভাইজরি, ভ্যালুয়েশন ও লোন সিন্ডিকেশনসহ বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবা দিয়ে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে তালিকাভুক্ত প্রায় অর্ধেক বন্ডের ইস্যু ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট।

দেশের প্রাথমিক শেয়ারবাজারে দুই বছরের বেশি সময় ধরে নতুন আইপিও না আসার প্রেক্ষাপটে বাজারে গতি ফেরাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের অংশ হিসেবে গত ১৮ অক্টোবর বিদ্যুৎ খাতের একটি শীর্ষস্থানীয় কোম্পানিকে বুক-বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার লক্ষ্যে রোডশোর আয়োজন করে ইউসিবি ইনভেস্টমেন্ট। মানসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারে যুক্ত করা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর। এ ছাড়া ইউসিবি, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সপ্তম বছরে পদার্পণ করে দেশের পুঁজিবাজারকে আরও গভীর, গতিশীল ও বৈচিত্র্যময় করে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক মূলধনের সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানকে যুক্ত করা, মানসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারে প্রবেশে সহায়তা এবং গ্রাহক ও অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি টেকসই মূল্য সৃষ্টিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি