বাজারে এলো লিলির নতুন সিরাম গ্লো সোপ, উদ্বোধনে সাবিলা নূর

প্রেস রিলিজ
১৫ নভেম্বর ২০২৬, ২৩:৩২ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২৩:৩২

সিরাম, ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয়ে নতুন ফর্মুলেশনের সাবান ‘লিলি সিরাম গ্লো সোপ’ বাজারে এনেছে রিমার্ক এইচবি লিমিটেড। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ—এই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে পণ্যটি।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই সোপের উদ্বোধন করেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন রিমার্কের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, নতুন সোপে ব্যবহৃত ভিটামিন সি সিরাম ত্বক উজ্জ্বল দেখাতে ও ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই সিরাম ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং শিয়াবাটার ত্বক নরম ও মসৃণ রাখতে সহায়ক।

অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, লিলি বাংলাদেশের পরিচিত একটি ব্র্যান্ড। নতুন সোপে সিরামের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয় পণ্যটিকে বিশেষ করেছে বলে তিনি মনে করেন।

আবির আদনান বলেন, ভোক্তারা এখন ত্বক পরিষ্কারের পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহৃত উপাদান সম্পর্কেও সচেতন। সেই বিবেচনায় নতুন ফর্মুলেশনে সোপটি বাজারে আনা হয়েছে।

অনুষ্ঠানে রিমার্কের মডার্ন ট্রেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হেলাল উদ্দিন, সেলস অপারেশন পরিচালক কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লিলি ব্র্যান্ডের স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড। প্রতিষ্ঠানটি বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন করে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে এলো লিলির নতুন সিরাম গ্লো সোপ, উদ্বোধনে সাবিলা নূর
বাজারে এলো লিলির নতুন সিরাম গ্লো সোপ, উদ্বোধনে সাবিলা নূর
এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট
এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট
ক্যামব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, কড়া নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ
ক্যামব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, কড়া নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ
নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ