ওয়ালটন এসি কিনে ফ্রি এসি অথবা নিশ্চিত ছাড়ের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জুলাই ২০২০, ২২:৫৫আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:৫৫

ওয়ালটন এসি কিনে ফ্রি এসি অথবা নিশ্চিত ছাড়ের সময় বাড়লো ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৭’-এর সময় বাড়ালো দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। আগামী ৩১ জুলাই পর্যন্ত ওয়ালটনের একটি এয়ার কন্ডিশনার কিনে আরেকটি ফ্রি পেতে পারেন ক্রেতারা। এছাড়া থাকছে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত মূল্যছাড়। পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইনস্টলেশন।

অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেওয়ার লক্ষ্যে সারাদেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর মাধ্যমে ক্রেতার নাম, মোবাইল ফোন নম্বর ও বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও সারাদেশে ৭৪টি ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন গ্রাহকরা। ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী আর টেকনিশিয়ানরা প্রতি ১০০ দিন পরপর ক্রেতাদের ফ্রি সার্ভিসিং দিচ্ছেন। সিজন-৭ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে অসংখ্য সুবিধা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অসংখ্য ক্রেতা এসব সুবিধা পেয়েছেন।

ওয়ালটন এসির চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহফুজুর রহমান জানান, যেকোনও ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে এয়ার কন্ডিশনার কিনে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে ক্রেতাদের। কম্পিউটার নিয়ন্ত্রিত সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সিলেক্ট করে ফিরতি এসএমএস-এ ক্রেতাকে বিনামূল্যে আরেকটি এসি কিংবা ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।

দেশে নিজস্ব কারখানায় উচ্চমান বজায় রেখে এসি তৈরি করছে ওয়ালটন। এসির মানোন্নয়ন ও ডিজাইন নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছেন দক্ষ ও মেধাবী আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) টিম। তারা ওয়ালটন এসিতে বিদ্যুৎ সাশ্রয়ী সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সংযুক্ত করছেন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে দেড় টন ও দুই টনের আইওটি ভিত্তিক বিদ্যুৎ সাশ্রয়ী স্মার্ট, ইনভার্টার ও আয়োনাইজার প্রযুক্তির এসি। বুয়েট পরীক্ষায় দেখা গেছে, ওয়ালটন এসিতে বিদ্যুৎ খরচ খুবই কম। ঘণ্টায় মাত্র ৩ দশমিক ৭৪ টাকা। অর্থাৎ ওয়ালটন ইনভার্টার এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী।

ওয়ালটন এসি সেলস নেটওয়ার্ক ও ডেভেলপমেন্টের সমন্বয়ক খোন্দকার শাহরিয়ার মুরশিদ জানান, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য তাদের রয়েছে আইওটি বেজড ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী স্মার্ট ও ইনভার্টার এসি। ওয়ালটন এসির কম্প্রেসরে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর-৪১০এ এবং আর-৩২ রেফ্রিজারেন্ট। এছাড়া আছে টার্বোমুড, ডুয়েল ডিফেন্ডার ও আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে। ইভাপোরেটর ও কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। ফলে ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।

ওয়ালটন ইনভার্টার এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। এসব এসিতে ঘণ্টায় বিদ্যুৎ খরচ হয় মাত্র ৩ টাকা ৭৪ পয়সা। এছাড়া এসির কম্প্রেসরে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর-৩২ রেফ্রিজারেন্ট। এছাড়া আছে টার্বোমুড ও আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠাণ্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে।

এক টন, দেড় টন ও দুই টনের স্প্লিট এসির পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, হোটেলের মতো মাঝারি স্থাপনার জন্য চার ও পাঁচ টনের ক্যাসেট ও সিলিং টাইপ এসি বাজারজাত করছে ওয়ালটন। আর বড় স্থাপনার জন্য ওয়ালটনের রয়েছে ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো বা ভিআরএফ এবং চিলার এসি।

এদিকে সারাদেশে ওয়ালটন শোরুমে যেকোনও ব্র্র্যান্ডের পুরনো এসি জমা দিয়ে ২৫ শতাংশ ছাড়ে কেনা যাচ্ছে নতুন এসি। এসিতে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছে ওয়ালটন। পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি ও নন-ইনভার্টার কম্প্রেসরে ৫ বছরের গ্যারান্টি রয়েছে।

এছাড়া মাত্র ৪ হাজার ৯০০ টাকা ডাউন পেমেন্টে এসি দিচ্ছে ওয়ালটন। ৩৬ মাসের সহজ কিস্তিসহ শূন্য সুদে ১২ মাসের ইএমআই সুবিধা রয়েছে। তবে এক্সচেঞ্জ ও কিস্তি সুবিধায় এসি কিনলে ডিজিটাল ক্যাম্পেইনের সুবিধা মিলবে না।

ঘরে বসেই ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ‘ইপ্লাজা ডট ওয়ালটনবিডি ডটকম’ থেকে ক্রেতারা পছন্দের এসি কিনতে পারছেন। অনলাইন থেকে এসি কেনায় ডিজিটাল ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করা যাবে। যথাযথ সুরক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মেনে ওয়ালটনের দক্ষ টেকনিশিয়ানরা বিনামূল্যে গ্রাহকদের এসি ইনস্টলেশন করে দিচ্ছেন।

দেশে এসিতে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছে একমাত্র ওয়ালটন। পাশাপাশি ওয়ালটনের ইনভার্টার এসির কম্প্রেসরে রয়েছে ১০ বছরের গ্যারান্টি। আর নন-ইনভার্টার কম্প্রেসরের গ্যারান্টি তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করেছে প্রতিষ্ঠানটি।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি