উবার রাইডের পেমেন্ট এখন বিকাশে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ আগস্ট ২০২০, ০৬:৫৬ আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৬:৫৭

উবার রাইডের পেমেন্ট এখন বিকাশে এখন থেকে রাইড শেয়ারিং সেবা উবারের পেমেন্ট বিকাশে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া কাউকে উবার রাইড দিয়েও গ্রাহক নিশ্চিন্তে যেকোনও স্থান থেকে যেকোনও সময় ভাড়া পরিশোধ করতে পারবেন। এতে করোনা পরিস্থিতিতে চালক ও যাত্রী উভয়কেই আরও নিরাপদ থাকবেন।

সোমবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাংলাদেশে এই প্রথম বিকাশের মতো কোনও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে উবার এর চুক্তি হলো।

এ প্রসঙ্গে উবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট নন্দিনী মহেশ্বরী বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে বিকাশের মতো শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠানের অবদানের প্রতি আমরা সম্মান জানাই। এই পার্টনারশিপ গড়ার মাধ্যমে আমাদের গ্রাহকদের বিকাশের মতো পেমেন্ট অপশনের সঙ্গে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ব মহামারীর এই সময়ে যখন শহরগুলো আবার সচল হতে শুরু করেছে তখন নিরাপদ, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করার গুরুত্ব আমরা অনুধাবন করেছি।’

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, ‘নতুন এই ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা নিরবিচ্ছিন্ন রাইড শেয়ারিং নিশ্চিত করবে। অন্যদিকে রাইড শেয়ারিং সেবার শীর্ষ প্রতিষ্ঠান উবারের পেমেন্ট বিকাশের সেবা তালিকায় যুক্ত হওয়ায় আমাদের বৈচিত্রময় সেবা সম্ভার আরও সমৃদ্ধ হলো।’

প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর থেকে প্রথম রাইডশেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে উবার দেশের বিভিন্ন শহরের চালক ও যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের মতো শহরে সফলতার সঙ্গে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!