ত্রি-দেশীয় সিরিজে জয়ে শুরু ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৬, ১১:০০আপডেট : ০৪ জুন ২০১৬, ১৩:৩৪

ত্রি-দেশীয় সিরিজে জয়ে শুরু ক্যারিবীয়দের ত্রি-দেশীয় সিরিজে শুভ সূচনাই করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার গায়ানায় টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। যেখানে ২৭ রানে ৬ উইকেট নিয়ে প্রোটিয়াদের ১৮৮ রানেই বেধে ফেলেন স্পিনার সুনিল নারাইন।  তবে প্রোটিয়াদের শুরুটা ছিল ভালো। হাশিম আমলা ও কুইন্টন ডি কক দলকে এনে দেন পঞ্চাশ ছাড়ানো উদ্বোধনী জুটি।
তবে বেশিক্ষণ টিকতে পারেননি তারা। কার্লোস ব্রাথওয়েটের বল পুল করতে গিয়ে কক (৩০) বোল্ড হলে ভাঙে ৫২ রানের এই জুটি। এরপরেই আমলাকে (২০) বিভ্রান্ত করেন নারাইন।

তৃতীয় উইকেটে রুশো ও এবি ডি ভিলিয়ার্স জুটিতে ধাক্কা সামাল দেয় দক্ষিণ আফ্রিকা। ৭৮ রানের এই জুটি ভাঙে ডি ভিলিয়ার্সের (৩১) বিদায়ে। নিজের বলে ফিরতি ক্যাচ নেন জেরোম টেইলর। এরপরেই ধীরে ধীরে পাল্টাতে থাকে তাদের ব্যাটিং চিত্র।

২৮ রানে দক্ষিণ আফ্রিকা হারায় শেষ ৭ উইকেট। যার ৫টিই নেন নারাইন।

শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ১৮৮ রানেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ উইকেট হারাতে থাকলেও পোলার্ডের ব্যাটেই জয় পায় ক্যারিবীয়রা। তাদের জয় নিশ্চিত হয় ৪৮.১ ওভারে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ড ৬৭ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক হোল্ডার অপরাজিত থাকেন ১০ রানে।

প্রোটিয়াদের পক্ষে তিনটি উইকেট নেন ফ্যাঙ্গিসো আর দুটি নেন ইমরান তাহির। ম্যাচ সেরা হন ক্যারিবীয় স্পিনার নারাইন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম