ব্রাদার্সকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করলো ভিক্টোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৬, ১৭:৪৫আপডেট : ০৪ জুন ২০১৬, ১৭:৫৩

ঢাকা প্রিমিয়ার লিগওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় দল হিসেবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব সুপার সিক্স নিশ্চিত করেছে। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ১১২ রানে পরাজিত করেছে ভিক্টোরিয়া।
টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে। মূলত ১৭০ রানের ওপেনিং জুটির ওপর নির্ভর করেই রানের পাহাড় গড়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। যেখানে চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ভিক্টোরিয়া ওপেনার আব্দুল মজিদ। তিনি ১১৭ বলে ১১ চার ও ৪ ছয়ে তার ১১৮ রানের ইনিংসটি সাজিয়েছেন।
ইফতেখার সাজ্জাদের বলে আউট হওয়ার আগ পর্যন্ত সাবলীল খেলছিলেন ময়মনসিংহের এই ক্রিকেটার। দলীয় ১৭০ রানে তার বিদায়ের দুই বল ব্যবধানে ফিরে যান মুমিনুল হক সৌরভ(০)। এরপর আল আমিন (৩৩), ধীমান ঘোষ (২৬) ও চাতুরাঙ্গা ডি সিলভা (২৩) ফিরে গেলে ৩০২ রান সংগ্রহ করতে সমর্থ হয় ভিক্টোরিয়া।

ব্রাদার্সের বোলারদের মধ্যে নাবিল সামাদ ৫০ রান খরচ করে সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া ইফতেখার সাজ্জাদ ও আসিফ হাসান প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

৩০৩ রানের জবাবে খেলতে নেমে ২৭ বল আগে ১৯০ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। দলের হয়ে একাই লড়াই করেন তুষার ইমরান। তিনি ১২৬ বলে ৯৩ রান করেন।

ভিক্টোরিয়ার দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও মাহবুবুল আলম ব্রাদার্সের দুই ওপেনার ইমরুল কায়েস ও শাহরিয়ার নাফিসকে দ্রুত ফিরিয়ে দিলে জয়ের মঞ্চটা তখনই প্রস্তুত হতে থাকে ভিক্টোরিয়ার। নবম উইকেট জুটিতে আসিফকে সঙ্গে নিয়ে তুষার ইমরান ৯৭ রানের জুটি গড়েন। তাতে অবশ্য পরাজয় এড়াতে পারেনি ব্রাদার্স।

ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাহবুবুল আলম। এছাড়া আল আমিন ও কামরুল ইসলাম রাব্বি প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম