কোপায় তৃতীয় কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৬, ১০:৫১আপডেট : ২৬ জুন ২০১৬, ১৪:৫০

কোপায় তৃতীয় কলম্বিয়াযুক্তরাষ্ট্রকে হারিয়ে তৃতীয় স্থান নিয়ে কোপা আমেরিকা মিশন শেষ করলো কলম্বিয়া। স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে তারা। বাংলাদেশ সময় রবিবার সকালে দাপটের সঙ্গেই খেলে কলম্বিয়া। দলটির পক্ষে ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন কার্লোস বাক্কা।
অধিনায়ক রদ্রিগেজের বাড়ানো বলে ডি-বক্সে আরিয়াস হেড করার পর শুয়ে পড়ে পা ছুঁইয়ে জালে বল পাঠান এসি মিলানের এই ফরোয়ার্ড। তবে বিরতির পরই সমতায় ফিরতে পারতো যুক্তরাষ্ট্র। বিরতির ছয় মিনিট পর ক্লিন্ট ডেম্পসির ফ্রি-কিক দুর্দান্তভাবে সেভ করেন অসপিনা।
এদিন দু’দলই ১০ জন নিয়ে খেলা শেষ করে। যোগ করা সময়ে বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেন মাইকেল ওরোস্কো ও সান্তিয়াগো আরিয়াস।
উল্লেখ্য, ২০০১ সালে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই কলম্বিয়ার সেরা সাফল্য।
/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের