নেটে ফিরলেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৬, ১৮:১৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৮:১৮

নেটে ফিরলেন মাশরাফি আগামী শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে গত শনিবার মাশরাফিকে নিয়ে তৈরি হয়েছিল রাজ্যের শঙ্কা। কেননা আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বোলিং করতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে কিছুটা ব্যথা পেয়েছিলেন তিনি। এরপর থেকেই ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন; ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন তো তিনি?

চিন্তার অবশ্য কারণ নেই। এর আগে যতবারই ইনজুরিতে পড়েছেন, ফিরেছেন লড়াই করেই। তাইতো সিরিজ শুরু হওয়ার আগেই লড়াই শুরু করেছেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।

সোমবার ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিতে প্রথম দিনের অনুশীলন করতে না পারলেও বুধবার ঠিকই ফিরেছেন অনুশীলন ক্যাম্পে। বলও করেছেন চার ওভার। একটু কম রান আপ নিয়ে হলেও চার ওভারে তেমন কোনও সমস্যা অনুভব করেননি মাশরাফি। অনুশীলন শেষে উপস্থিত সংবাদ মাধ্যমকে জানালেম তেমনই, ‘হাল্কা একটু ব্যথা অনুভব হলেও সমস্যা নেই। গোড়ালিতে যখন চাপ পড়ে তখনই ব্যথা লাগে। শুক্রবারের আগেই আশা করি ঠিক হয়ে যাবে।’

প্রসঙ্গত, শনিবার নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে পপিং ক্রিজে পিছলে পরে যান মাশরাফি। মাঠেই হাল্কা চিকিৎসা নিয়ে ওই স্পেলে আরও চারটি বল শেষ করেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক