ইমরুলের প্রশংসায় বাটলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ০২:১৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ০২:১৮

ইমরুলের প্রশংসায় বাটলার বাংলাদেশেরে বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২১ রানে জয় পেয়েছে ইংলিশরা। এই ম্যাচে অভিষেক হয়েছে ইংলিশ দুই ক্রিকেটারের। নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সফল দুজনই। প্রথম ব্যাট হাতে সফল ছিলেন বেন ডাকেট। এরপর বল হাতে সফল হয়েছেন জ্যাক বল। অবশ্য অধিনায়ক বাটলার জয়ের বেশিরবাগ কৃতিত্ব দিলের বলকেই। যদিও প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান ইমরুলের প্রশংসাও ঝড়েছে তার কণ্ঠে।

শুক্রবার নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে তামিম-সাকিব-সাব্বিরের মতো বিগ উইকেট তিনি নিয়েছেন। শেষ পর্যন্ত ৯.৫ ওভার বোলিং করে ৫১ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট। তাইতো ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক জস বাটলারের প্রশংসায় সিক্ত হলেন বল। তিনি বলেন,‘বল ছিলো অসাধারণ। নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে সে। বিশেষ করে শেষ দশ ওভারে সে ছিলো দুর্দান্ত। তাতে করে তাকে কৃতিত্ব দিতেই হয়। আশা করি ধারাবাহিক ভাবে সে ভালো করবে।’

শুধু তাই নয়, ইমরুলের প্রশংসা জড়েছে তার কন্ঠে। অনুশীলন ম্যাচে ১২১ রান করার পর থেকেই ইমরুলের ব্যাপারে পরিকল্পনা তৈরি করে ইংল্যান্ড শিবির। শুক্রবার তিনি ১১২ রানেরে বিস্ফোরক ইনিংস খেলেও ম্যাচ জেতাতে পারেননি। তারপরও ম্যাচ শেষে বাটলার বলেছেন, ‘ওই দুইজন (সাকিব ও ইমরুল) দারুন খেলেছে। আমরা ইমরুল সম্পর্কে জানতাম। সে আমাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচে দারুন ব্যাটিং করেছে। ওই জুটিটা আমাদের ম্যাচ থেকে ছিটকে ফেলে দিয়েছিলো।’

এছাড়া ৬৩ রানে তিন উইকেট হারনোর পর ইংল্যান্ডের হাল ধরেন বেন ডাকেট ও বেন স্টোকস। দুইজন মিলে চতুর্থ উইকেটে তোলেন ১৫৩ রান। এর মধ্যে ডাকেট নিজের অভিষেক ম্যাচেই খেলেছেন ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। তাইতো প্রশংসা জড়েছে অধিনায়কের কণ্ঠে, ‘৬৩ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর সত্যিই অসাধারণ ব্যাটিং করেছে বেন ডাকেট ও বেন স্টোকস। তাদের জুটিই আমাদের বড় স্কোর গড়তে সাহায্য করেছে। ডাকেটতো নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত ছিলো।’

/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে