টসে জিতে ফিল্ডিংয়ে চিটাগং ভাইকিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৭ নভেম্বর ২০১৬, ১২:৫৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৪:১৯

 

চিটাগং ভাইকিংস চট্টগ্রামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে ২২ গজে মাঠে নামছে স্বাগতিক চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। জহুর আজমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। ফলশ্রুতিতে সাকিবের ঢাকা ডায়নামাইটসকে আগে ব্যাটিং করতে হচ্ছে।

ঢাকায় প্রথম পর্বে চিটাগং ভাইকিংস একটি ম্যাচ জিতলে পুরো সময়টাতেই কোনঠাসা অবস্থায় ছিল। ঢাকা চার ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মাঠে নামলেও চিটাগং চার ম্যাচে মাত্র একটি জিতে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে।

চিটাগং ভাইকিংস ভাগ্যবদলের মিশন নিয়েই বৃহস্পতিবার ঘরের মাঠে ২২ গজের লড়াইয়ে নামবে। অন্যদিকে শীর্ষ স্থান অক্ষুন্ন রাখতে স্বাগতিকদের বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ঢাকা ডায়নামাইটস।

কুমিল্লার বিপক্ষে খেলা দলটা থেকে একটিমাত্র পরিবর্তন হয়েছে আজকের একাদশে। রবি বোপারর বদলে দলে সুযোগ পেয়েছেন ম্যাথু কলস। এছাড়া চিটাগং ভাইকিংসে এসেছে দুটি পরিবর্তন। জাকির হাসানের বদলে মাহমুদুল হাসান এবং আব্দুর রাজ্জাকের বদলে এসেছে সাকলাইন সজিব।

চিটাগং ভাইকিংস: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক,  শুভাশিস রায়, মাহমুদুল হাসান লিমন, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন মিলন, সাকলাইন সজীব, টাইমাল মিলস, মোহাম্মদ নবী, গ্রান্ট এলিয়ট, ইমরান খান জুনিয়র।

ঢাকা ডায়নমাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, কুমার সাঙ্গাকারা, ডোয়াইন ব্রাভো, ম্যাথু কলস,  ও সেকুগে প্রসন্ন।

/আরআই/এসএনএইচ/

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম