রাসেল-ব্রাভোকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ০০:২০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০০:২৪



রাসেল-ব্রাভোকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সুজন খুলনার বিপক্ষে ম্যাচ হেরে ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন। দলের গুরুত্বপূর্ণ ক্যারিবিয়ান দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোকে এদিন মাঠে নামায়নি ঢাকার টিম ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, প্রথম ম্যাচেই ৭৫ রানের ইনিংস খেলা এভিন লুইসও ছিলেন না ঢাকার একাদশে।

এই তিন ক্রিকেটারকে না খেলানো নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন, ‘ব্রাভো, রাসেল আমাদের দলের গুরুত্বপূর্ণ দুজন ক্রিকেটার। আমি চাচ্ছিলাম ওদেরকে চিটাগংয়ের বিপক্ষে খেলাতে। এ ম্যাচ জিতলে আমরা চিটাগংয়ের বিপক্ষেই খেলতাম। আর এভিন লুইসের দুর্ভাগ্য। সে হোটেলে থাকা অবস্থায় একটা ইনজুরিতে পরেছে। ওকে চাচ্ছিলাম আমরা রাতের একটা ম্যাচ খেলাতে। কিন্তু ওকে শেষ পর্যন্ত পাইনি আমরা।’

ঢাকার হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ব্রাভো। ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে চতুর্থ সেরা উইকেট সংগ্রাহক ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। ব্যাট হাতে অবশ্য ৬৮ রানের বেশি করতে পারেননি তিনি। টানা খেলার ঝক্কি কমাতেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান সুজন, ‘ব্রাভো প্রতিটি ম্যাচেই আমাদের জন্য খেলেছে। ওর একটা বিরতি প্রয়োজন ছিল। যেহেতু আমরা ভালো অবস্থায় ছিলাম। সেক্ষেত্রে বিশ্রাম দিলে, পরবর্তীতে আমাদের জন্যেই ভালো হবে। নক আউট পর্বটাই মূল খেলা আমাদের জন্য। এখানে ১২ ম্যাচ খেলে, মূল জায়গাতে ভালো খেলতে না পারলে কোনও লাভ হবে না।’

এদিকে আন্দ্রে রাসেলকে না খেলানোর যুক্তি হিসেবে এই কোচ আরও বলেন, ‘বড় ম্যাচে সেরা একাদশ নিয়েই নামতে চাইবো আমরা। সবাইকে ফ্রেশ পাওয়া না গেলে সমস্যায় পড়তে হবে আমাদের। রাসেল শেষ ম্যাচেও খোঁড়াচ্ছিল, হাঁটুতে ব্যথা নিয়ে ব্যাটিং করেছে। তাই তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে।’

/আরআই/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম