শোনা যাচ্ছে, সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীই হচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি! যদিও এসবকে পাত্তা না দেননি পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি। সাফ জানিয়ে দিয়েছেন ঘটনা সত্য নয়।
ভারতে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর নতুন মোড় নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সভাপতি হিসেবে অনুরাগ ঠাকুরকে সরানোর আদেশের পর এবার জোর গুঞ্জন, হয়তো সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীই হচ্ছেন পরবর্তী সভাপতি! যদিও এসবকে পাত্তা না দেননি পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। সাফ জানিয়ে দিয়েছেন ঘটনা সত্য নয়। বলেছেন, ‘ আমার নাম শুধু শুধুই আসছে। আমি এর জন্য এখনও যোগ্যতা অর্জন করিনি।’
বর্তমানে পশ্চিমবঙ্গ ক্রিকেটের প্রশাসক গাঙ্গুলী নিজেই ব্যাখ্যা দিয়েছেন যে কেনও যোগ্য নন তিনি, ‘আমি মাত্র এক বছর এই অ্যাসোসিয়েশনে দায়িত্ব পালন করেছি। আরও দুই বছর এখনও বাকি। আরেকটা কথা হলো আমি বোর্ডের পদের জন্য লড়ছি না।’
এরপরেই প্রশ্ন আসে লোধা প্যানেলের সংস্কারগুলো মানবে কিনা তার অ্যাসোসিয়েশন। জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এখন আর কোনও অপশন নেই। এটা মানতেই হবে। নিজেদের সভাতেই ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করবো।’
/এফআইআর/








