আক্ষেপ নিয়েই নিউজিল্যান্ডে মাশরাফির ‘শেষ’ ম্যাচ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৭, ১২:০৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৫:০৭

আক্ষেপ নিয়েই নিউজিল্যান্ডে মাশরাফির ‘শেষ’ ম্যাচ! ২০০১ সালে ক্যারিয়ারের শুরুতেই নিউজিল্যান্ড সফর করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তিন উইকেট নিয়ে উড়ন্ত সূচনা করেছিলেন। যদিও দলীয় ব্যর্থতায় তার সাফল্যটা ফুটে উঠেনি সেদিন। এরপর দ্বিতীয় দফায় ২০০৮ সালে সফরে গিয়েছিলেন। সর্বশেষ এবারের সফর নিয়ে সেখানে গেলেন তৃতীয় দফায়।

হয়তোবা কিউইদের ডেরায় এটাই মাশরাফির শেষ সফর! কেননা চলমান নিউজিল্যান্ড সফর শেষে অন্তত আগামী ৪-৫ বছর নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের কোনও সফর হওয়ার সম্ভবনাই নেই। ২০০৮ সালের পর প্রায় ৮ বছর বাদে তৃতীয় সফর পেয়েছে টাইগাররা। সেই হিসেবে যখন চতুর্থ সফর আসবে হয়তো, তখন নিশ্চিত করেই বলা যায়-বাংলাদেশ দলে থাকবেন না মাশরাফি!

তবে এবার আশা ছিল প্রথমবারের মতো মাশরাফির নেতৃত্বে কিউই বধ সম্ভব হবে। এমন স্বপ্নই দেখছিলেন টাইগার ভক্তরা। কিন্তু সেই আশায় গুঁড়েবালি। ব্যর্থতার বৃত্তেই ঘুড়পাক খেয়েছে বাংলাদেশ। এরমধ্য দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে কখনোই হারের বৃত্ত ভাঙতে পারেনি লাল-সবুজের দল।

গত দুই বছর ধরে ঘরের মাঠে ভালো খেলতে থাকায় সমর্থকদের মনে আশা ছিল এই সিরিজে কিউইদের বিপক্ষে আগের পরিসংখ্যানগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সম্ভব হবে। কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। সতীর্থদের সামনে সুযোগ ছিল মাশরাফির শেষটা স্মরণীয় করে রাখার! কিন্তু শেষ ম্যাচটাতে জয়ের সুবাস পেয়েও হার দিয়ে সিরিজ শেষ করতে হয়েছে লাল-সবুজদের।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি ক্রিকেটেও একই পরিণতি হয়েছে টাইগারদের। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে মাশরাফিকে বিদায় নিতে হচ্ছে কিউইদের ডেরা থেকে! হয়তো কোনও একদিন একাদশের অংশ না হলেও টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে নিউজিল্যান্ড সফর করবেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক!

কিউইদের বিপক্ষে দেশ ছাড়ার আগে আগের রেকর্ডগুলোকে মুছে ফেলার যে স্বপ্নটা নিয়ে এসেছিলেন মাশরাফি। শেষ পর্যন্ত স্বপ্নটা পূরণ না হওয়াতে নিশ্চিত ভাবেই আক্ষেপে পুড়ছেন তিনি!

২০০১ সালে সাদা পোষাকে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় মাশরাফির। এত বছরের ক্যারিয়ারে ইনজুরির কারণে বার বার দল থেকে ছিটকে যেতে হয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ককে। কিউইদের বিপক্ষে ৬টি টেস্ট খেলা মাশরাফি চারটিই খেলেছেন তাদের মাটিতে। এছাড়া ১৪ ওয়ানডের মধ্যে ৭টি খেলেছেন তাদের মাটিতেই। এবং ৬টি টি-টোয়েন্টির তিনটি খেলেছেন কিউইদের ডেরাতে।

তাই বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির আক্ষেপটা এখানেই- ওদের কন্ডিশনে গিয়ে বেশ কিছু ম্যাচ জেতার কাছে থেকেও জিততে পারেনি তার দল। এই আক্ষেপটা হয়তো ক্যারিয়ার শেষেও পীড়া দেবে মাশরাফিকে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম