দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২১ জানুয়ারি ২০১৭, ০৬:০২আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০৬:১৫

দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ড সফরের শেষ টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সময়টা ভালোই কাটলো বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান।

দিনের ১৫তম ওভারে বল করতে এসে জোড়া উইকেট নেন ওয়েলিংটন টেস্টে ৩ উইকেট নেওয়া কামরুল ইসলাম রাব্বি। দিনের শুরু থেকে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত রুবেল, তাসকিন, মিরাজ সবাই ভালো বল করেছেন।

উল্লেখ্য শুক্রবার প্রথম ইনিংসে বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে ২৮৯ রানেই অলআউট হয়ে যায়। চোটের শিকার ইমরুলের জায়গায় দলে জায়গা পাওয়া সৌম্য সরকার সর্বোচ্চ ৮৬ রান করেন।

বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ড সফরের শেষ টেস্ট খেলছে, তখন চোটের কারণে দল থেকে ছিটকে পড়া টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দেশের পথে বিমানে। তার সঙ্গী হয়েছেন চোটের শিকার আরেক ব্যাটসম্যান মমিনুল হক। দুজন শনিবার দুপুরে ক্রাইস্টচার্চ বিমানবন্দর ছাড়েন দেশের উদ্দেশে। দলের ম্যানেজার সাব্বির খান বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান। চোটের আরেক শিকার ইমরুল কায়েস রবিবার ফিরে যাবেন দেশে।

/কেআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ