আইপিএলে থাকছেন না পিটারসেন

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৮

আইপিএলে থাকছেন না পিটারসেন এবারের আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন। ব্যস্ততাকে কারণ দেখিয়ে এবারের নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। নিলাম হওয়ার কথা এ মাসের শেষ দিকেই।

টুইটারে পিটারসেন বলেছেন, ‘আমি এবারের আইপিএল নিলামে থাকছি না। আসন্ন শীতকালে আমার ব্যস্ততা বেশি। তাই এপ্রিল-মে মাসে বাইরে সময় নষ্ট করতে চাই না।’

৩৬ বছর বয়সী পিটারসেন গতবার খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে। যদিও মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। কারণ কাফ মাসলে চোট পাওয়ায় পরে আর খেলা হয়নি। তবে গত ডিসেম্বরেই তাকে মুক্ত করে দেয় ওই ফ্র্যাঞ্চাইজি। তাই এবার খেলতে হলে নিলামের মাধ্যমে নতুন দলে নাম লেখাতে হত।

আইপিএল খেলা না হলেও পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন তিনি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গতবারের মতোই খেলার কথা রয়েছে। পিএসএল শুরু হবে ৯ ফেব্রুয়ারি।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম