সেমিফাইনালে ইন্ডিপেন্ডেন্ট ও স্টেট ইউনিভার্সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৬

ইউল্যাব দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছেছে ইন্ডিপেন্ডেন্ট ও স্টেট ইউনিভার্সিটি। সুপার এইটে গ্রীন ইউনিভার্সিটিকে ৩ উইকেটে ইন্ডিপেন্ডেন্ট ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে ৭০ রানে হারিয়ে দেয় স্টেট ইউনিভার্সিটি।

‍প্রতিযোগিতার সুপার এইটের দুটি ম্যাচ শুক্রবার ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। সেখানে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ফলে গ্রীন ইউনিভার্সিটি ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০২ রান করে। জবাবে ১০৩ রানের টার্গেটে খেলতে নেমে আইইউবি ৭ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১০৩ রান সংগ্রহ করে। তানভীর (অপরাজিত) দলের পক্ষে ২৬ বলে ১৯ রান করেন ও বল হাতে ১ উইকেট নেন। ফলে ৩ উইকেটের জয় পায় আইইউবি। ম্যাচ সেরা হন আইইউবির তানভীর।  

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে ৭০ রানে হারিয়ে দেয় স্টেট ইউনিভার্সিটি। টসে জিতে স্টেট ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। স্টেট ইউনিভার্সিটি ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৪ রান করে। জবাবে ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ২ বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান সংগ্রহ করে। স্টেট ইউনিভার্সিটির শাকিল ৩৭ বলে ৪২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির আজমির ২৪ বলে ৩০ রান করেন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম