আইপিএলে বেশি দরের ক্রিকেটার ইশান্ত শর্মা, মরগান

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৫

আইপিএলে বেশি দরের ক্রিকেটার ইশান্ত শর্মা, মরগান আইপিএল নিলামের আগে প্রাথমিক তালিকায় সবচেয়ে বেশি দর পেয়েছেন ভারতের ইশান্ত শর্মা, ইংল্যান্ডের বেন স্টোকস, ক্রিস ওকস ও এয়োইন মরগান। তাদের ভিত্তি মূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি। বাকিরা হলেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, অসি মিচেল জনসন ও প্যাট কামিন্স।

এর পরে দেড় কোটি রুপিতে রয়েছেন ইংল্যন্ডের জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার নাথান লায়ন ও ব্র্যাড হাডিন, দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

অবশ্য নিবন্ধিত ক্রিকেটারদের তালিকায় পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণের কোনও সুযোগ দেওয়া হয়নি। প্রাথমিক তালিকায় মোট ৭৯৯ জন ক্রিকেটার রয়েছেন।  এই  সপ্তাহে ফ্র্যাঞ্চাইজিরা কাদের ধরে রাখতে চাইছে সেটা জানানোর পর এই তালিকা কাটছাঁট করে চূড়ান্ত করা হবে। এর মধ্যে বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া আট দেশ থেকে জাতীয় দলে খেলা ১৬০ জন ক্রিকেটার রয়েছেন। ৬৩৯ জন ক্রিকেটার ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ থেকে।

এ বছরের আইপিএলের পরই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে ২০১৮ সালে বড় নিলামটি হওয়ার কথা। তাই বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি এবার নিলামে ভিন্ন কৌশল নিয়ে নামবে না বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেটারদের প্রাথমিক তালিকায় সুযোগ দেওয়া না হলেও কলকাতা নাইট রাইডার্সে আগে থেকেই খেলছেন সাকিব আল হাসান ও সানরাইজার্স হায়দরাবাদে রয়েছেন মুস্তাফিজুর রহমান।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম