বড় লক্ষ্য তাড়ায় ইতিহাস সঙ্গ দিচ্ছে মাশরাফিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৮ মার্চ ২০১৭, ১৮:৫৯আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৯:০৩

বড় লক্ষ্য তাড়ায় ইতিহাস সঙ্গ দিচ্ছে মাশরাফিদের ৩১১ রানের বড় সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। এই বড় স্কোর বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জের। যদিও ইতিহাস সঙ্গ দিচ্ছে মাশরাফিদের। টাইগাররা গত বিশ্বকাপে ৩১৮ রানের লক্ষ্য তাড়া করেও জিতেছিল স্কটল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ জিতেছে ১০২টি। তার মধ্যে ৫৪টি ম্যাচ জিতেছে পরে ব্যাটিং করে। তাই এমন পরিসংখ্যানেও স্বপ্ন দেখতে পারে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

এরমধ্যে ৩০০ প্লাস রান চেজ করে জেতার রেকর্ড আছে তিনটি। বুলাওয়তে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১২ এবং ২০১৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০৭ রান চেজ করে জিতেছিল লাল-সবুজরা।

তবে শঙ্কার বিষয়ও যে থাকছে না, বিষয়টি তেমন নয়। ২০১৪ সালে আগে ব্যাটিং করা ভারত বাংলাদেশকে ১০৬ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। কিন্তু অত সহজ টার্গেটও টপকাতে পারেনি টাইগাররা। মাত্র ৫৮ রানে অলআউট হলে লজ্জাজনকভাবে হার মানতে হয়েছে মুশফিকদের।

সবিকিছু মিলিয়ে পরিসংখ্যান দিয়ে বাংলাদেশ ম্যাচ জিতবে কিনা-বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশকে জিততে হলে দলেল টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। তবেই কেবল বিদেশের মাটিতে পঞ্চমবারের মতো ওয়ানডে সিরিজ জেতা সম্ভব হবে।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম